Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

এইচএসসিতে লক্ষ্মীপুরে প্রথম কাজী ফারুকী দ্বিতীয় ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমী  

  • Reporter Name
  • আপডেট সময় : 08:26:05 pm, Friday, 17 October 2025
  • 123 বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে এবারের এইচএসসি পরীক্ষায় আবারও সর্বোচ্চ পাসের হারের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৪ জন উত্তীর্ণ হয়েছে, যা শতকরা ৯৮.৬ শতাংশ। প্রতিষ্ঠানটি কুমিল্লা শিক্ষা বোর্ডেও গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে।
অন্যদিকে, জেলায় পাসের হারে দ্বিতীয় স্থানে রয়েছে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি। এ প্রতিষ্ঠানের পাসের হার ৯৬.৪১ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে এ বছর  ১৬৭ জন পরীক্ষা দিয়ে  ১৬১ জন কৃতকার্য হয়েছে। তার মধ্যে জিপি এ ৫ পেয়েছে ২১ জন।
ফলাফল প্রকাশের পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর থেকে কাজী ফারুকী কলেজ চত্বরে আনন্দ-উল্লাস দেখা যায়। শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কলেজের পক্ষ থেকে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
কাজী ফারুকী কলেজ কর্তৃপক্ষ জানায়, এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৪১২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪০৪ জন উত্তীর্ণ হয়েছেন। ৫৩ জন পেয়েছেন জিপিএ-৫ এবং ২৪০ জন পেয়েছেন এ গ্রেড।
কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বলেন, প্রতি বছরের মতো এবারও পাসের হারে আমাদের কলেজ জেলার মধ্যে প্রথম হয়েছে। শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য,  কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

এইচএসসিতে লক্ষ্মীপুরে প্রথম কাজী ফারুকী দ্বিতীয় ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমী  

আপডেট সময় : 08:26:05 pm, Friday, 17 October 2025