Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

রামগঞ্জে জোড়া খুনের  মূল হোতা পারভেজ গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:24:31 pm, Friday, 17 October 2025
  • 112 বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে জোড়া খুনের মূল হোতা পারভেজ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
গত ৯ অক্টোবর  নগদ টাকা ও স্বর্ণলাঙ্কারের লোভে আপন মামী জুলেখা বেগম (৫৫) ও মামাতো বোন তানহা আক্তার মীম (২০)কে নৃশংসভাবে খুন করে স্বর্ণালঙ্কার ওর টাকা লুটে নিয়ে যায় পারভেজ। পারভেজ রামগঞ্জ পৌরসভার  পৌর ১নং ওয়ার্ড সোনাপুর মহাদড় বাড়ীর মৃত আবদুল করীম ও ফেরদৌসি বেগম পাখির ছেলে। এবং সে একজন সৌদি প্রবাসী।
রামগঞ্জ থানা ও লক্ষ্মীপুর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুলেখা বেগমের স্বামী মিজানুর রহমানের বোনের ছেলে সৌদি ফেরত পারভেজ হোসেনকে ঢাকার তুরাগ এলাকার একটি  ওয়ার্কশপ থেকে আটক করে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার আকতার হোসেন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ শুক্রবার বিকাল ৫টায় জানান আটক পারভেজ হোসেন হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।
গত মাস দুয়েক আগে পারভেজ হোসেন সৌদি আরব থেকে বাড়ীতে আসলেও রামগঞ্জে না গিয়ে শশুর বাড়ী লক্ষ্মীপুর জেলা সদরে বসবাস করে আসছে। প্রবাসে থাকলেও পারভেজ ঋণের কিস্তিসহ আর্থিক সমস্যায় ভুগছিলো।
ঘটনার দিন ৯ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় পারভেজ হোসেন রামগঞ্জ শহরের একটি দোকান থেকে ছুরি ক্রয় করে ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামের খামার বাড়ীর মামা মিজানুর রহমানের দ্বিতল বাসভবনে প্রবেশ করে। এসময় মামাতো বোন তানহা আক্তার মীম পারভেজ হোসেনকে বাড়ীর দ্বিতীয় তলার একটি রুমে নিয়ে আমড়া কেটে খেতে দেয়। এক পর্যায়ে পারভেজ হোসেন কোমর থেকে ছুরি বের করে তানহা আক্তার মীমকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা নিশ্চিত করে নিচের আরেকটি রুম থেকে মামী জুলেখা বেগমকে ডেকে দোতলার তানহা আক্তার রুমে নিয়ে যায়। এসময় মেয়ের রক্তাত্ব দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে পারভেজ হোসেন মামী জুলেখা বেগমকে আমড়ার প্লেট দিয়ে মাথায় আঘাত করে। আঘাতের কারনে জুলেখা বেগম ফ্লোরে পড়ে গেলে রুমে থাকা টি-টেবিল দিয়ে জুলেখা বেগমকে পুনরায় এলোপাতাড়ি আঘাত করে। এক পর্যায়ে তার সাথে থাকা দারালো ছুরি দিয়ে ফের গলায় ও মুখে উপুর্যপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।
খুন করার পর আরেকটি রুম থেকে শাবল সংগ্রহ করে স্টীলের আলমিরা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ব্যাগে নিয়ে ঘাতক পারভেজ নিজের জামা কাপড় পাল্টে মৃত জুলেখা বেগমের ছেলে ফরহাদ হোসেন রাব্বীর গেঞ্জি ও প্যান্ট পরে পাশ্ববর্তী পুকুরে শাবল, হত্যায় ব্যবহৃত ছুরি ও প্লেট ফেলে দেয়।
পুলিশ সুপার আকতার হোসেন আরো জানান, এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আমরা আটক করি। পারিবারিক তথ্য ও তদন্ত করে ঘটনার মূল হোতা পারভেজ হোসেনকে ঢাকার তুরাগ এলাকা থেকে আটক করি। আটক পারভেজ হোসেনের দেয়া তথ্যমতে লুটকৃত স্বর্ণালঙ্কার, পরিধেয় বস্ত্র, শাবল উদ্ধার করি। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

রামগঞ্জে জোড়া খুনের  মূল হোতা পারভেজ গ্রেফতার

আপডেট সময় : 08:24:31 pm, Friday, 17 October 2025