Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ বরফের নিচে প্রবাহমান নদী: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোন পথে এগোচ্ছে? “বরকল তরুণ সংঘের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

‘নেতা মোদের নান্নু ভাই, ধানের শীষে ভোট চাই’ স্লোগানে মুখরিত নলছিটি পৌর শহর

  • Reporter Name
  • আপডেট সময় : 08:01:00 pm, Thursday, 16 October 2025
  • 146 বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

‎মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
নেতা মোদের নান্নু ভাই, ধানের শীষে ভোট চাই’—এই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নলছিটি পৌর শহর। দলীয় নেতা মাহাবুবুল হক নান্নুকে কাছে পেয়ে উজ্জীবিত হয়ে ওঠেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি এবং ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী মাহবুবুল হক নান্নুর নেতৃত্বে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নলছিটি চায়না মাঠ থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে এক বিশাল মিছিল বের করা হয়।
মিছিলটি নলছিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। কর্মীরা দলীয় পতাকা, প্ল্যাকার্ড এবং মাহবুবুল হক নান্নুর ছবি হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলের শ্লোগানে বারবার ধ্বনিত হয়—‘নেতা মোদের নান্নু ভাই, ধানের শীষে ভোট চাই’।
মিছিল শেষে চায়না মাঠের মোড়ে এক সমাবেশে যোগ দেন মাহবুবুল হক নান্নু। সমাবেশে তিনি বলেন, “একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না। একই সাথে সন্ত্রাস, নৈরাজ্য ও পিআর পদ্ধতি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না। যারা সন্ত্রাসী দল, তাদের থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিপ্লব ঘটাতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও সদস্যসচিব সাইদুল কবির রানা।
মিছিল ও সমাবেশ শেষে মাহবুবুল হক নান্নু দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নলছিটি পৌর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
দীর্ঘদিন পর প্রিয় নেতাকে পেয়ে স্থানীয় নেতা-কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। মিছিল ও সমাবেশে ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো নলছিটি পৌর শহর দিনভর মুখরিত ছিল ‘ধানের শীষের জয়ধ্বনি’তে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ

‘নেতা মোদের নান্নু ভাই, ধানের শীষে ভোট চাই’ স্লোগানে মুখরিত নলছিটি পৌর শহর

আপডেট সময় : 08:01:00 pm, Thursday, 16 October 2025