Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ বরফের নিচে প্রবাহমান নদী: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোন পথে এগোচ্ছে? “বরকল তরুণ সংঘের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

ঝালকাঠিতে গ্রামীণ কৃষিপণ্য ও বৈকালিক সবজি বাজার উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:59:31 pm, Thursday, 16 October 2025
  • 110 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
গ্রামীণ কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির সুযোগ করে দিতে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে চালু হয়েছে “গ্রামীণ কৃষি পণ্য ও বৈকালিক সবজি বাজার”। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় পৌর শহরের বাহের রোডস্থ শীতলা এলাকায় ফিতা কেটে বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কাওছার হোসেন।
উদ্বোধন শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রশাসক বাজার পরিদর্শন করে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ নেন। পৌর প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, “এই বাজারের মাধ্যমে গ্রামীণ কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে পারবেন। এতে কৃষক যেমন ন্যায্যমূল্য পাবেন, তেমনি শহরের ক্রেতারাও তাজা ও নিরাপদ কৃষিপণ্য সহজেই পাবেন।”
পৌরসভা সূত্রে জানা গেছে, বাজারটি দুই ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাঁচা তরকারি, মাছ ও মুরগির বাজার বসবে। দ্বিতীয় ধাপে দুপুর ২টার পর থেকে রাত ১১টা পর্যন্ত ভ্যানে থাকা বৈকালিক সবজি ও কৃষিপণ্যের বাজার চলবে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এই বাজার চালুর পর শহরের রাস্তায় বা ফুটপাথে অস্থায়ী বাজার কিংবা ভ্রাম্যমাণ ভ্যানবাজার বসানো যাবে না। কেউ নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাজার ঘুরে দেখা গেছে, নতুন এই বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড় উপচে পড়েছে। স্থানীয়রা বলছেন, পৌরসভার এই উদ্যোগে শহরের যানজট কমবে এবং এক জায়গায় সব কৃষিপণ্য পাওয়ায় ভোক্তাদের সুবিধা হবে। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, “আগে রাস্তার পাশে ভিড়ের মধ্যে বাজার করতে হতো, এখন নির্দিষ্ট জায়গায় সব পণ্য পাচ্ছি— এটা সত্যিই ভালো উদ্যোগ।”
অন্যদিকে বিক্রেতা রহিমা বেগম, এক গ্রামীণ কৃষক বলেন, “এখানে এসে আমরা নিজেরাই পণ্য বিক্রি করতে পারছি, কোনো দালালের ঝামেলা নেই। বিক্রি ভালো হচ্ছে।” পৌর প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন— এটি নিয়মিতভাবে চালু থাকলে কৃষক ও শহরবাসী উভয়েই উপকৃত হবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ

ঝালকাঠিতে গ্রামীণ কৃষিপণ্য ও বৈকালিক সবজি বাজার উদ্বোধন

আপডেট সময় : 07:59:31 pm, Thursday, 16 October 2025