Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে

বিএনপির মনোনয়নপ্রত্যাশী সৈকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:54:41 pm, Thursday, 16 October 2025
  • 68 বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রশাসনিক অফিস, স্কুল-কলেজ, হাট-বাজার ও জনবহুল এলাকায় তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং দলটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

গোলাম আজম সৈকত বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি একটি জনগণকেন্দ্রিক রূপরেখা। এর মূল লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের একটাই উদ্দেশ্য— জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”

তিনি আরও বলেন, “আজ দেশের মানুষ মুক্ত গণতন্ত্র, ন্যায়বিচার ও নিরাপত্তা চায়। বিএনপি সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে নিরলসভাবে কাজ করছে।”

গণসংযোগ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। তারা ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং জনগণকে বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে অবহিত করেন।

কর্মসূচির শেষে গোলাম আজম সৈকত বলেন, “জনগণের পাশে থাকুন, তাদের সমস্যার কথা শুনুন, ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিন। আগামী পরিবর্তনের জন্য জনগণের হৃদয়ে ধানের শীষের প্রতীককে জাগিয়ে তুলুন।”

দিনব্যাপী এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী

বিএনপির মনোনয়নপ্রত্যাশী সৈকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট সময় : 07:54:41 pm, Thursday, 16 October 2025