
মো.ইমরান হোসেন,
গাজীপুরে “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজীপুর ইন- সার্ভিস ট্রনিং সেন্টারে আয়োজিত
প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, বিশেষ অতিথি ছিলেন
গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার), এস. এম সিরাজুল হুদা-পিপিএম(বার)।
প্রশিক্ষণ কোর্সে গাজীপুর জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), গাজীপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা।

























