Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

সাংবাদিকদের সাথে খেলাফত মজলিসের মহাসচিবের মতবিনিময়

  • Reporter Name
  • আপডেট সময় : 10:09:20 pm, Wednesday, 15 October 2025
  • 62 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর-১ (জাজিরা–পালং) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বুধবার(১৫ অক্টোবর) বিকেলে জাজিরা উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে স্থানীয় চাঁদের বাড়ি রেস্টুরেন্টের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ওই সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “নির্বাচনে সাংবাদিকরা জনগণের চোখ ও কান। আপনারাই পারেন সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে। তাই গণমাধ্যমের ভূমিকা যেন সত্য, ন্যায় ও জনকল্যাণে হয়—সেই প্রত্যাশা রাখি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস ক্ষমতায় গেলে শরীয়তপুর-১ আসনসহ সারাদেশে উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে। বর্তমানে শরীয়তপুরে কোনো মানসম্মত হাসপাতাল, বিনোদন পার্ক বা পর্যটন কেন্দ্র নেই। রাস্তাঘাটের অবস্থা নাজুক, জনগণ চরম দুর্ভোগে রয়েছে। আমরা ক্ষমতায় গেলে এসব খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”

জালালুদ্দীন আহমদ বলেন, “শরীয়তপুরের যুব সমাজ মাদকাশক্তির অভিশাপে জর্জরিত। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, মাদক ব্যবসা ও সেবন উভয়ের বিরুদ্ধেই কঠোর অবস্থান নেব। শরীয়তপুরকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ জেলার রূপ দিতে চাই।”।

মতবিনিময় সভায় জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম সহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান ও সাধারণ সম্পাদক শাওন বেপারীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা এবং জাজিরা রিপোর্টার্স ইউনিটি সংগঠনের সদস্যসহ জাজিরায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভার শেষে মাওলানা জালালুদ্দীন আহমদ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন, “আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের সেবা। শরীয়তপুরবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য আমরা রাজনীতিতে এসেছি।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

সাংবাদিকদের সাথে খেলাফত মজলিসের মহাসচিবের মতবিনিময়

আপডেট সময় : 10:09:20 pm, Wednesday, 15 October 2025