Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে

চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:24 pm, Tuesday, 14 October 2025
  • 240 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও নাগরিকসেবা আধুনিকায়নে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কানাডার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা নগর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
তিনি মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং (H.E. Ajit Singh)-এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ অভিমত ব্যক্ত করেন।
বৈঠকে মেয়র চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য খাতের উন্নয়নে কানাডার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব কামনা করেন। তিনি বলেন, “চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক প্রবেশদ্বার। এখানে যৌথ বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব।”
মেয়র সভায় সোলার এনার্জি, নার্সিং শিক্ষা ও চামড়া শিল্প—এই তিনটি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করেন।
তিনি বলেন, চসিক এলাকায় একটি যৌথ প্রজেক্টের মাধ্যমে কানাডা প্রযুক্তি স্থানান্তর, অর্থায়ন ও কারিগরি সহায়তার মাধ্যমে রুফটপ সোলার সিস্টেম, স্ট্রিটলাইট সোলার সিস্টেম এবং বর্জ্য-থেকে-জ্বালানি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করতে পারে। এটি নগরীর কার্বন নিঃসরণ ও অবকাঠামোগত ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।
মেয়র আরও বলেন, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও চসিক পরিচালিত স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সহযোগিতায় কানাডিয়ান স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি নার্সিং ও প্যারামেডিকদের মানোন্নয়নে একাডেমিক কার্যক্রম চালু করা যেতে পারে। এতে কানাডিয়ান বিশেষজ্ঞরা কারিকুলাম তৈরি, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং অনলাইন সার্টিফিকেশন কোর্সে সহায়তা করতে পারেন, যা বাংলাদেশের নার্সদের দেশীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে দক্ষ করে তুলবে।
তিনি চামড়া শিল্পে কানাডার বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে বলেন, “চট্টগ্রামে কানাডার বিনিয়োগে একটি বিশেষায়িত লেদার প্রসেসিং এবং রপ্তানি অঞ্চল গড়ে তোলা গেলে তা দেশের রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বিশেষায়িত অঞ্চলটি পরিবেশবান্ধব চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং মূল্য সংযোজিত উৎপাদন নিশ্চিত করবে।”
বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং (H.E. Ajit Singh) বলেন,
“মেয়র যেসব বিষয় উল্লেখ করেছেন, সেগুলোর প্রতিটিই উন্নয়ন সহযোগিতার বাস্তব ক্ষেত্র তৈরি করে। কানাডায় সরকারি-বেসরকারি পর্যায়ে এমন বহু প্রতিষ্ঠান রয়েছে যারা বাংলাদেশে বিনিয়োগ ও দক্ষতা বিনিময়ে আগ্রহী। কানাডা বাংলাদেশের টেকসই উন্নয়নযাত্রায় অংশীদার থাকতে চায়।”
সভায় উপস্থিত ছিলেন কানাডার সিনিয়র ট্রেড কমিশনার ডেব্রা বয়েস (Debra Boyce), সিনিয়র পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিয়েস (Marcus Davies), ট্রেড কমিশনার কামাল উদ্দিন (Kamal Uddin) এবং পলিটিক্যাল অ্যান্ড ইকনোমিক অ্যাডভাইজার নিসার আহমেদ (Nisar Ahmed)।
চসিকের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কাদির ও রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী

চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 08:25:24 pm, Tuesday, 14 October 2025