Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে

গাজীপুরে  ভুলক্রমে বিকাশে আসা ৪২ হাজার টাকা ফেরত দিয়ে  মনিরের সততার বহিঃপ্রকাশ 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:37:32 pm, Sunday, 12 October 2025
  • 142 বার পড়া হয়েছে
মো.ইমরান হোসেন,
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান মনির (৩০) সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভুলবশত তার বিকাশ অ্যাকাউন্টে জমা হওয়া ৪১ হাজার ৯৯০ টাকা ফেরত দিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে কাপাসিয়ার কামারগাঁও নামাবাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে তিনি সৌদি আরব প্রবাসী মো. আব্দুর রহিমের পরিবারের হাতে টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী আব্দুর রহিমের স্ত্রী ও ছেলে মো. পারভেজ মিয়া (২৫)।
জানাযায়,  কাপাসিয়ার উপজেলার  কামারগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিডিআর সদস্য মরহুম আফসার উদ্দিনের ছেলে আসাদুজ্জামান মনির।
গত সোমবার (৬ অক্টোবর) রাতে হঠাৎ তার বিকাশ অ্যাকাউন্টে একটি অচেনা নম্বর থেকে ৪১ হাজার ৯৯০ টাকা আসে। টাকাটি কীভাবে এল বুঝতে না পেরে তিনি বিকাশ এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি জানতে পারেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণ ছন্দাপাড়া এলাকার প্রবাসী আব্দুর রহিম মিয়ার স্ত্রীর নম্বরে পাঠানোর কথা থাকলেও ভুলক্রমে টাকা চলে আসে মনিরের অ্যাকাউন্টে।
এরপর বেশ কয়েকজন ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও নিশ্চিত তথ্য না পেয়ে মনির সতর্ক থাকেন। পরবর্তীতে এজেন্টের সহায়তায় প্রকৃত মালিকের সন্ধান মেলে। সব প্রমাণ যাচাই শেষে তিনি পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুরো অর্থ ফেরত দেন।
টাকা ফেরত পেয়ে  প্রবাসীর ছেলে পারভেজ মিয়া বলেন, এ যুগে ভুল করে মোবাইলে ২০ টাকা রিচার্জ গেলে ফেরত পাওয়া দুষ্কর, অথচ একজন শিক্ষার্থী প্রায় ৪২ হাজার টাকা ফেরত দিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
নিজের অবস্থান সম্পর্কে আসাদুজ্জামান মনির বলেন, সততার কাছে টাকা মূল্যহীন। প্রকৃত মালিককে খুঁজে পেতে কিছুটা কষ্ট হলেও এটা ছিল আমার দায়িত্ব। টাকার মালিক আমি নই, তাই লাখ টাকা হলেও ফেরত দিতাম। তার এই সততার  বিষয়টি  নিজ এলাকা  ও  কাপাসিয়া উপজেলা সহ জেলার সর্বত্রই ভুয়সি প্রশংসা ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী

গাজীপুরে  ভুলক্রমে বিকাশে আসা ৪২ হাজার টাকা ফেরত দিয়ে  মনিরের সততার বহিঃপ্রকাশ 

আপডেট সময় : 07:37:32 pm, Sunday, 12 October 2025