Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে

এখনো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আওয়ামী সন্ত্রাসীরা:- হুম্মাম কাদের চৌধুরী

  • Reporter Name
  • আপডেট সময় : 03:37:13 pm, Saturday, 11 October 2025
  • 171 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, “এখনো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আওয়ামী সন্ত্রাসীরা। এখনো শুনছি, তারা ডাকাতি চাঁদাবাজির সাথে জড়িয়ে আছে। সতর্ক করছি, বিএনপির সেই সব মোনাফেকদের, যারা তাদেরকে সহায়তা করছে। এই মানুষদের আমাদের দলে কোন জায়গা নেই। আমরা এখন নির্বাচনমুখী, সেজন্য আমাদের অনেক কিছু সহ্য করতে হচ্ছে। নির্বাচন হতে আর তিন চার মাস। তারপরে পরিণতি কিন্তু ভালো হবে না।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে পদুয়ার রাজারহাট ফুটবল খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের কিছু দোসর এখনো ঘুরঘুর করছে। আমাদের সতর্ক হতে হবে। তারা এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে৷ অপেক্ষায় আছে, কখন তারা আক্রমণ করবে আমাদের উপরে। তবে সতর্ক করে দিতে চাই, হয়ত আমাদের উপর যেভাবে জুলুম করেছেন, সেভাবে করবো না, তবে সেনাবাহিনীর ভাইয়েরা আছেন, পুলিশ ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন। আপনাদের কাজ হচ্ছে এদেরকে ধরিয়ে দেয়া।”

বিএনপিতে চাঁদাবাজ-দালালদের কোন জায়গা নেই উল্লেখ করে হুম্মাম কাদের চৌধুরী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। এখানে চাঁদাবাজদের কোন জায়গা নেই, আওয়ামী লীগের দালালদের কোন জায়গা নেই। যখন বিশৃঙ্খলা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উত্তরজেলা কমিটি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য একটা সিগনাল। নিজের দল গুছাতে হবে, বাড়ি গুছাতে হবে। যারা যারা পদে বসে আছে, তারা যদি সেই পদের ফায়দা নিতে চেষ্টা করে, তাহলে তাদেরকে আর পদে রাখা হবে না। সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি মনে করে থাকেন, আমি আমার দায়িত্ব পালন করছি না, তবে আমার বিরুদ্ধেও আপনারা অভিযোগ দেবেন। দরকার হলে তারেক রহমান সাহেব আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। মনে রাখতে হবে, কেউ দলের উপরে না। আমাদের সকলের দলের প্রোটোকল মেন্টেইন করতে হবে।”

জনসভায় সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মেম্বার। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর। সঞ্চালনা করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর ও যুবদল নেতা মো. রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবছার হোসেন তালুকদারসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

বিএনপি দল প্রসঙ্গে হুমাম কাদের চৌধুরী আরও বলেন, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এমন একটি দল, যেটা জনগণের পাশে থাকে। এই দল আওয়ামী লীগের মতো লুটেরা না, আওয়ামী লীগের মতো ধর্ষণকারী না। আমাদের দল গরীব মানুষের পাশে থাকে। ব্যবসায়ীদের সহযোগিতা করে। আমদের দল, বাংলাদেশের সকল মানুষের দল। আমাদের দায়িত্ব হয়ে গেছে, তারেক রহমান সাহবের ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া।”

সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, “পদুয়ায় হাসপাতালের ডিজাইন সালাউদ্দিন কাদের চৌধুরী করে গিয়েছিলো৷ ১৮ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো। কোথায় সেই হাসপাতাল? হাছান মাহমুদ বলে পদুয়ার সন্তান। নিজ বাড়িতে একটা হাসপাতাল করতে পারলো না, ডাক্তার আনতে পারলো না। সেই হাছান মাহমুদ এখন আর দেশে নাই, পদুয়াবাসীকে একটা ডাক্তার দিয়ে যেতে পারলো না। আশাকরি সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান দুই তিনটা ডাক্তার বেধে নিয়ে আসতে পারবে।”

হেফাজত ইসলাম, ইসলামী ঐক্যজোট ও জামায়াতে ইসলামী প্রসঙ্গে হুমাম কাদের চৌধুরী বলেন, “শুধু বিএনপি নয়, গত ১৭ বছর ধরে সব বিরোধী দলই নির্যাতনের শিকার হয়েছে। এখন সময় এসেছে দেশকে গুছিয়ে নেয়ার। রাস্তায় হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানার দেখা গেছে। এরা কেউই আমাদের বাইরে নয়। গত ১৭ বছর ধরে তারা আন্দোলনে আমাদের পাশে ছিল। আমরা কাউকে ছোট চোখে দেখি না।”

এদিকে পদুয়ার এই জনসভাকে ঘিরে দক্ষিণ রাঙ্গুনিয়াজুড়ে ছিলো উৎসবের আমেজ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। নির্ধারিত সময়ের অনেক আগেই ভরে গিয়েছিলো মাঠ। মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। তাদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। জাতীয় নির্বাচনের আগে বিএনপির এই জনসভা তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করবে বলে মনে করেন সংশ্লিষটরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী

এখনো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আওয়ামী সন্ত্রাসীরা:- হুম্মাম কাদের চৌধুরী

আপডেট সময় : 03:37:13 pm, Saturday, 11 October 2025