Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকের ওপর হামলা, ৪৮ ঘণ্টার আলটিমেটাম চট্টগ্রাম প্রেসক্লাব ও সিএমইউজের

  • Reporter Name
  • আপডেট সময় : 01:15:53 pm, Tuesday, 7 October 2025
  • 147 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি বলেছেন, জঙ্গল সলিমপুর নিয়ে বারবার গল্প লিখে দায় এড়ানোর চেষ্টা আর চলবে না। অবিলম্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এলাকাটি সরকারি তফসিলভুক্ত জমি হিসেবে পুনর্গঠন করা জরুরি।

০৬ অক্টোবর (সোমবার) বেলা এগারোটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) যৌথ উদ্যোগে সাংবাদিক হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বাসসের জোষ্ঠ প্রতিবেদক মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ব্যুরো প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শহীদুল ইসলাম, নগর নিউজের নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, পূর্বদেশ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ফারুক আব্দুল্লাহ, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী লুনা, দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ফারুক মুনির ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুল ইসলাম পারভেজ।

কঠোর হুশিয়ারি উচ্চারণ করে জাহিদুল করিম কচি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া সরঞ্জাম উদ্ধার ও হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে এর পরিণতি ভালো হবে না।

বক্তারা বলেন, বর্তমানে জঙ্গল সলিমপুর একটি চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। এলাকাটি চট্টগ্রাম জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সীমানার মধ্যবর্তী হওয়ায় দুই সংস্থা দায়িত্ব এড়িয়ে যায়। আমরা এই অজুহাত মানি না। জঙ্গল সলিমপুরের এই অবস্থা একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও প্রশাসনের নীরবতায় এটি আজ সন্ত্রাসীদের ঘাঁটি হয়ে উঠেছে।

চট্টগ্রাম প্রেস ক্লাব প্রসঙ্গ টেনে আরও বলেন, জুলাই বিপ্লবের পর চট্টগ্রাম প্রেস ক্লাব ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সদস্যপদ স্থগিত বা বাতিল করা হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের বাদ দিয়ে চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী

সাংবাদিকের ওপর হামলা, ৪৮ ঘণ্টার আলটিমেটাম চট্টগ্রাম প্রেসক্লাব ও সিএমইউজের

আপডেট সময় : 01:15:53 pm, Tuesday, 7 October 2025