Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

রূপগঞ্জে ইউএস বাংলা হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্ষুব্ধ স্বজনদের হাসপাতাল ভাংচুর

  • Reporter Name
  • আপডেট সময় : 07:06:08 pm, Sunday, 5 October 2025
  • 189 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা নামক একটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ওসমান গনী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় নিহত ওসমান গনীর বিক্ষুব্ধ স্বজনেরা পরে হাসপাতালে ভাংচুর করেন বলে জানা গেছে। রোববার (০৫ অক্টোবর) সকালে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউএস বাংলা হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ওসমান গনী উপজেলার তারাব পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

মৃতের ছেলে মেহেদী হাসান বলেন, রোববার সকালে হঠাৎ বাবার বুকে ব্যাথা উঠে। তাৎক্ষণিক বাবাকে চিকিৎসার জন্য স্থানীয় প্রাইভেট হাসপাতাল ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসক আমার বাবাকে চিকিৎসা দিতে অবহেলা করে ৪০ মিনিট দেরি করেন। পরে পরিবারের লোকজন ব্যাথা বেশি হলে চিকিৎসককে জানালে তারা একটি ইসিজি পরিক্ষা করান। পরে দ্বায়িত্বরত ওই চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন। অথচ একটা ইসিজি করতে সর্বোচ্চ ১০ মিনিট প্রয়োজন কিন্তু তারা অবহেলা করে ৪০ মিনিট অযথাই পার করে দেন। একটু আগে চিকিৎসা করালে আজকে আমার বাবা বেঁচে থাকতেন। হাসপাতালে কতৃপক্ষের কাছে অভিযোগ দিতে গিয়ে উল্টো হয়রানি হতে হয়েছে। থানা থেকে পুলিশ আনিয়ে আমাদেরকে জোর করে বাসায় পাঠানো হয়। আমাদের পরিবার থেকে আইনি ব্যবস্থা নিবো।

ইউএস বাংলা হাসপাতালের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান জানান, রোগী মৃত অবস্থায় হসপিটালে আনা হয়েছিল। যেহেতু হসপিটালে তাৎক্ষণিক ডাক্তার উপস্থিত ছিলেন না, তাই প্রথমে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং দ্রুত ইসিজি রুমে পরীক্ষা করা হয়। পরে ডাক্তার এসে রোগীর অবস্থা পরীক্ষা করে নিশ্চিত করেন যে রোগী আগেই মারা গেছেন। চিকিৎসকের সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা দুই পক্ষের বক্তব্য নিয়েছি। তদন্ত করে দেখা শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত বছরের ৩০ জানুয়ারি ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়। এ সময় নিহত নবজাতকের স্বজনেরা হাসপাতালে গেলে ওই হাসপাতালে থাকা লোকজন তাদের ওপর হামলা চালায়।

এ সময় হাসপাতালের লোকজনের হামলায় নবজাতকের স্বজন সানোয়ার সিকদার, আনোয়ার সিকদার, মাহমুদা আক্তার, আম্বিয়া খাতুন, আক্তার হোসেন, শাহীন মিয়াসহ ৯ জন আহত হন। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে দুইজন সংবাদকর্মীকে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা বেধড়ক মারধর ও লাঞ্ছিত করে। একপর্যায়ে তার মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।

স্থানীয়দের অভিযোগ, ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায়শ ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া চিকিৎসার সময় ডাক্তারদের অবহেলা ও গাফলতির অভিযোগও রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

রূপগঞ্জে ইউএস বাংলা হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্ষুব্ধ স্বজনদের হাসপাতাল ভাংচুর

আপডেট সময় : 07:06:08 pm, Sunday, 5 October 2025