Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৪০, আহত শতাধিক

  • Reporter Name
  • আপডেট সময় : 07:52:24 pm, Sunday, 28 September 2025
  • 232 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে সদ্য রাজনীতিতে যোগ দেওয়া দক্ষিণী সিনেমার তারকা থালাপাতি বিজয়ের এক সমাবেশে পদদলিত হয়ে এখন পর্যন্ত ৪০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। বিজয়ের দল টিভিকে অভিযোগ করেছে, এ ঘটনায় তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে জড়িত।

টিভিকের আইনজীবী আরিভাঝাগন জানিয়েছেন, তারা মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছেন যেন একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয় অথবা তদন্ত দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে দেওয়া হয়। তার দাবি, ঘটনাটি “অপরাধমূলক ষড়যন্ত্রের” ফল। আদালতের কাছেও তারা স্বাধীন তদন্তের অনুরোধ করেছেন।

আরিভাঝাগন আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া নির্ভরযোগ্য তথ্য ও সিসিটিভি ফুটেজে ক্ষমতাসীন দলের একাংশের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশস্থলের ধারণক্ষমতা ছিল প্রায় ১০ হাজার হলেও সেখানে জড়ো হয়েছিলেন ২৭ হাজার মানুষ। দুপুর থেকেই ভিড় বাড়তে থাকে, কিন্তু বিজয় পৌঁছান সন্ধ্যা ৭টার দিকে। অনেকে অভিযোগ করেছেন, জনসমাগম বাড়াতে ইচ্ছাকৃতভাবেই তিনি দেরি করেছেন। তবে টিভিকে জানিয়েছে, যানজটের কারণেই বিলম্ব হয়েছে।

অন্যদিকে ডিএমকের দাবি, বিজয়ের সমাবেশে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করা হয়েছিল। তবে আরিভাঝাগন তা প্রত্যাখ্যান করে বলেন, “আমরা কোনও শর্ত ভঙ্গ করিনি। গত কয়েক মাসে মাদুরাই, ত্রিচি, আরিয়ালুর, তিরুভারুর, নাগাপট্টিনম ও নামাক্কলে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি। করুরে এমন বিপর্যয় কেন ঘটল, সেটাই প্রশ্ন।”

ষড়যন্ত্রের অভিযোগে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও ডিএমকের মুখপাত্র ড. সৈয়দ হাফিজুল্লাহ বলেন, “আমরা বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাই না। আইন তার নিজস্ব গতিতেই চলবে। অভিযোগকারীরা আগে নিজেদের নেতাদের আচরণ পর্যালোচনা করুন।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৪০, আহত শতাধিক

আপডেট সময় : 07:52:24 pm, Sunday, 28 September 2025