Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকার একটি ময়লার ভাগাড়।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:18:58 pm, Tuesday, 15 July 2025
  • 122 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকার একটি ময়লার ভাগাড়। উন্নয়নের মহাসড়ক যখন নিজেই আবর্জনার ভাগাড়ে পরিণত হয়, তখন নাগরিক দুর্ভোগের চিত্রটি আর বর্ণনার অপেক্ষা রাখে না। আমিনবাজার থেকে শুরু করে হেমায়েতপুর, তেঁতুলঝোড়া, উলাইল, সাভার বাজার বাস স্ট্যান্ডসহ নবীনগর চন্দ্র পর্যন্ত কিছু দূর পরপরই মহাসড়কের উপর গড়ে উঠেছে ময়লার ভাগাড়। এর মধ্যে সবচেয়ে বড় পরিসরে ময়লার ভাগাড় গড়ে উঠেছে শ্রীপুর মহাসড়কের পশ্চিম পাড়ে। এখানে প্রতিদিন শত শত ছোট বড় ময়লার গাড়ি এসে ময়লা ফেলছে। যার ফলে সৃষ্টি হয়েছে বিশাল পাহাড় আকৃতির ময়লার স্তুপ।

সরেজমিন গিয়ে দেখা যায়, খাতা কলম নিয়ে ময়লার গাড়ির হিসাব লিখছেন এক ব্যক্তি। প্রশ্নের উত্তরে তিনি জানান, তার নাম মোঃ রায়হান ইসলাম এবং তিনি ১৬-১৭ বছর ধরে এই এই ময়লার ভাগাড়ের ইনচার্জ হিসেবে আছেন। প্রতিদিন প্রায় ৮০ থেকে ১০০ টা ছোট বড় ময়লার গাড়ি এখানে আসে। আমরা প্রতি গাড়ি থেকে মাসিক ৫ থেকে ৬ হাজার টাকা নিয়ে থাকি। এখানে কেন ময়লা ফেলেন এবং টাকাই বা কেন নেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা আমাদের ব্যবসা এবং সব মিলিয়ে মাসে পাঁচ লাখ টাকার মত আয় হয়।
সরকারি জমিতে ময়লার ভাগার বানিয়ে ব্যবসা করার অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোন অনুমতির প্রয়োজন নাই। সবকিছু ম্যানেজ করেই তারা ব্যবসা করে আসছেন বলে জানান তিনি। এছাড়াও সাভারের প্রাণকেন্দ্রে অবস্থিত সাভার নিউ মার্কেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনটির বর্তমান অবস্থা দেখলে যে কেউ আঁতকে উঠবেন। এটি এখন আর সার্ভিস লেন নয়, বরং একটি উন্মুক্ত ডাস্টবিন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
পথচারীরা নাকে রুমাল চেপেও রেহাই নেই তীব্র দুর্গন্ধ থেকে। অথচ এই পথেই প্রতিদিন সাভার উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যাতায়াত। কিন্তু রহস্যজনকভাবে, সড়কের ওপর এই ন্যাক্কারজনক পরিস্থিতি তাদের চোখে পড়ে না।
এই সমস্যাটি নতুন নয়। বিভিন্ন সময়ে গণমাধ্যমের চাপে লোক দেখানো উচ্ছেদ অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ বাহবা কুড়ায়, কিন্তু কয়েক দিনের ব্যবধানেই সবকিছু আগের অবস্থায় ফিরে আসে। এই ‘যায়-আসে’ খেলার পেছনে কোন সে অদৃশ্য শক্তি কাজ করে, তা সাভারবাসীর কাছে একটি বড় প্রশ্ন।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আবুবকর সরকার বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে উপজেলা প্রশাসন। একটি নির্দিষ্ট ময়লার ভাগাড় এর জন্য উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে। ময়নার ভাগাড়ের জমি পাওয়া গেলে এই সমস্যা আর থাকবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকার একটি ময়লার ভাগাড়।

আপডেট সময় : 10:18:58 pm, Tuesday, 15 July 2025