Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ

কতিপয় দল বিএনপিকে বিতর্ক করার চেষ্টা করছে পাবনায়: আযম খান

  • Reporter Name
  • আপডেট সময় : 04:40:06 pm, Sunday, 13 July 2025
  • 137 বার পড়া হয়েছে
পাবনা প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপিতে চাঁদাবাজ, খুনি ও ডাকাতের কোন ঠাঁই নেই। কতিপয় দু-একটি দল বিএনপির বিরুদ্ধে নানা কুটসা রটিয়ে বিতর্ক করার চেষ্টা করছে। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে নির্বাচন বিলম্ব করার ষড়যন্ত্র করছে তারা।
শনিবার (১২ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর বালুচর মাঠে পাবনা-৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আযম খান বলেন,আসলে মাঠ তো এখন লেভেল প্লেয়িং ফিল্ডে ভরা। আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন লেভেল প্লেয়িং ফিল্ড হবে নাকি। ওসব না বলে নির্বাচনে আসুন। আপনারা বিএনপিকে বিতর্ক করছেন। বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি করে তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হচ্ছে। ওই সব দলকে বলব আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করবেন না।
তিনি হাসান জাফির তুহিনকে উদ্দেশ্য করে বলেন,  গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান পাবনা-৩ আসনে আমার কাছে মধুর একটি উপহার দিয়ে পাঠিয়েছেন। যেটা আমি আপনাদের আজকে উপহার দিতে আসছি। বিষ্ময় সেই বালকের নাম হাসান জাফির তুহিন। অসংখ্য ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায়। একদিন বাংলাদেশকে জয়ী করবে তুহিন। তাকে সেবক হিসেবে আপনাদের কাছে রেখে দিয়ে গেলাম। আগামীতে বিপুল ভোটে তাকে ধানের শীষের এমপি নির্বাচন করবেন।
কেন্দ্রীয় কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, দলের নির্দেশনা পেয়ে ধানের শীষ নিয়ে এখানে এসেছি। যারা মান অভিমান করে আছেন, তাদের হাতজোড় করে বলব, আসুন আমরা সবাই এক পতাকার তলে এসে ধানের শীষকে জয়ী করি। এখানে কোন নিকট আত্মীয় নেই, নেই কোন ভাইবোন। আপনারা কি ভাইবোন হতে রাজি আছেন।
আগামী নির্বাচনে আপন ভাইয়ের মত পাশে থাকবেন। আগামীতে আমিও আপন ভাইয়ের মত আপনাদের পাশে থাকব। আমাদের নেতাকর্মী যারা বাড়িতে ঘুমাতে পারেননি, ব্যবসা করতে পারেননি।  অসহ্য নির্যাতন সহ্য করে গেছেন, আমি যদি ধানের শীষে জয়ী হতে পারি। তাহলে বুক ফুলিয়ে এ অঞ্চলে রাজনীতি করব।
এর আগে দুপুর থেকে পাবনা-৩ আসনের চাটমোহর,ভাঙ্গুড়া, ফরিদপুরের বিভিন্ন ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বালুচর মাঠের সমাবেশস্থলে মিলিত হোন নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড সম্বলিত ধানের শীষের শ্লোগানে শ্লোগানে মুখর হয় পুরো শহর।
চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার,
জেলা বিএনপির যুগ্ম  আহবায়ক আনিছুল হক বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান, জাসাসের আহবায়ক খালেদ হোসের পরাগ, কৃষকদলের পাবনা জেলা সভাপতি আবুল হাশেমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ পাবনা-৩ আসনের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কতিপয় দল বিএনপিকে বিতর্ক করার চেষ্টা করছে পাবনায়: আযম খান

আপডেট সময় : 04:40:06 pm, Sunday, 13 July 2025