Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ), চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি ফুটবল উন্মাদনায় লালমনিরহাট: ৩নং ওয়ার্ডে শুরু হলো বর্ণাঢ্য টুর্নামেন্ট লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযান: গাঁজা ও ডিজেলসহ মালামাল জব্দ লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন: অসুস্থতা দেখিয়ে দল থেকে পদত্যাগ সিদ্ধিরগঞ্জে হকারদের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ “লেসন ভিউ একাডেমি’র এসএসসি ও দাখিল পরীক্ষার্থী’র বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত” বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে চাইলেন দোয়া রায়পুরে অবৈধ জ্বালানি তেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা ও ৩৫০ লিটার তেল জব্দ। জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ছাত্রদলের উপহার। মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রোহিত শর্মার ওয়ানডে অধিনায়কত্বের শেষ অধ্যায়? শুবমান গিল হতে চলেছেন নতুন নেতৃত্ব

  • Reporter Name
  • আপডেট সময় : 09:27:19 pm, Friday, 11 July 2025
  • 199 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা ডেস্ক:

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও পারেননি। আহমেদাবাদের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে। তবে শেষ চেষ্টা হিসেবে হয়তো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য বানিয়েছেন রোহিত শর্মা।

টি–টোয়েন্টি ও টেস্টকে এরই মধ্যে বিদায় বলে দেওয়া রোহিত সেই বিশ্বকাপেও ভারতকে নেতৃত্ব দেবেন এবং শিরোপা জিতে জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখবেন—এমনটা হয়তো ভেবে রেখেছেন তাঁর ভক্ত–সমর্থকেরাও।

কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস তক যে খবর জানাল, তাতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিতের অধিনায়কত্ব করা দূরে যাক, সম্ভবত দলেই জায়গা হবে না। এর অনেক আগেই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।

২০২৭ সালের শুরুর দিকে ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। সে সময় রোহিতের বয়স হবে ৪০ ছুঁই ছুঁই। এ কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি শিগগিরই অধিনায়কত্বে বদল আনতে চায়।

রোহিত শর্মাকে সরিয়ে শুবমান গিলকে ওয়ানডে অধিনায়ক করতে পারে বিসিসিআই।

স্পোর্টস তক জানিয়েছে, ভবিষ্যতের কথা ভেবে তরুণ নেতৃত্বের দিকে ঝুঁকতে চলেছে বিসিসিআই। সে ক্ষেত্রে বোর্ডের প্রথম পছন্দ শুবমান গিল, যাঁকে কিছুদিন আগে ভারতের টেস্ট অধিনায়ক করা হয়েছে।

৩৮ পেরোনো রোহিত এই বয়সে ওয়ানডের অধিনায়কত্ব হারানো মানে তিনি আর দলে ‘অটো চয়েজ’ থাকবেন না। স্পোর্টস তকের প্রতিবেদনে বলা হয়েছে, ‘উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ভবিষ্যৎ নির্ধারণে রোহিতের সঙ্গে আলোচনায় বসবে বিসিসিআই। কিন্তু মনে হচ্ছে, তিনি এরই মধ্যে তাঁর শেষ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছেন।’

ভারত সর্বশেষ ওয়ানডে খেলেছে গত মার্চে। রোহিতের অধিনায়কত্বেই দলটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দলকে দারুণ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রেখেছেন। ৫ ইনিংসে ১০০ স্ট্রাইক রেট ও ৩৬ গড়ে করেছেন ১৮০ রান। দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৭৬ রান করে তিনিই হন ম্যাচসেরা।

কিন্তু স্পোর্টস তকের খবরে বলা হয়েছে, অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজে রোহিতকে আর অধিনায়ক হিসেবে দেখা যাবে না। নেতৃত্বের ব্যাটনটা তুলে দেওয়া হবে ২৫ বছর বয়সী শুবমান গিলের হাতে। সেই সিরিজ দিয়েই পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে গিলের।

শুবমান গিল বর্তমানে ভারতের টেস্ট অধিনায়ক।

২০১৮ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জেতা গিল যুব ক্রিকেটে ভারতকে কখনো নেতৃত্ব দেননি। তাঁর অধিনায়কত্বের যাত্রা শুরু হয় ২০১৯ সালে রাজ্য দল পাঞ্জাবের হয়ে। আইপিএলের সর্বশেষ দুই মৌসুম তিনি গুজরাট টাইটানসকে নেতৃত্ব দিয়েছেন। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো অধিনায়কত্ব করেছেন গত বছর জিম্বাবুয়ে সফরের টি–টোয়েন্টি সিরিজ।

গত মে মাসে রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিলে গিলকেই এই সংস্করণে নতুন অধিনায়ক করা হয়। গিলের নেতৃত্বে ইংল্যান্ড সফরে দারুণ খেলছে ভারত। হেডিংলিতে প্রথম টেস্ট হারের পর এজবাস্টনে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে তাঁর দল।

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন গিল। প্রথম দুই ম্যাচে ১৪৬.২৫ গড়ে করেছেন ৫৮৫ রান। দুই সেঞ্চুরির সঙ্গে আছে একটি ডাবল সেঞ্চুরিও।

এর আগে ৮ বারের চেষ্টায় এজবাস্টনে টেস্ট জিততে না পারা (হার ৭টি, ড্র ১টি) ভারত অবশেষে জুজু কাটিয়েছে গিলের নেতৃত্বে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপও তাঁর নেতৃত্বেই খেলতে পারে ভারত।

রোহিতের অধিনায়কত্বে ভারত এখন পর্যন্ত ৫৬ ওয়ানডে খেলে ৪২টিতেই জিতেছে। হেরেছে ১২ ম্যাচে, টাই করেছে ১টিতে ও আরেকটি ম্যাচে ফল হয়নি।

কমপক্ষে ১০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন—ভারতের এমন অধিনায়কদের মধ্যে রোহিতই সবচেয়ে সফল (৭৫% জয়)। তাঁর নেতৃত্বে ভারত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি ২০১৮ ও ২০২৩ এশিয়া কাপ এবং ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে

রোহিত শর্মার ওয়ানডে অধিনায়কত্বের শেষ অধ্যায়? শুবমান গিল হতে চলেছেন নতুন নেতৃত্ব

আপডেট সময় : 09:27:19 pm, Friday, 11 July 2025