Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ

শ্রীপুরের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্যের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:46:20 pm, Thursday, 10 July 2025
  • 164 বার পড়া হয়েছে

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা)প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল এর বিরুদ্ধে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বোর্ড চেয়ারম্যান মহোদয়ের এর নির্দেশিত বিদ্যালয় পরিদর্শক ড.মোঃ কামরুজ্জামান সাক্ষরিত চিঠিকে উপেক্ষা করে বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির নির্বাচিত সভাপতি জিনাত সুলতানার দায়িত্ব হস্তান্তরে গড়িমসি ও টালবাহনা অভিযোগ রয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে নিন্দা ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত এডহক কমিটির সভাপতি জিনাত সুলতানা সাংবাদিকদের জানান, চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিগত ০৩-০৬-২৫ খ্রী. তারিখে বিঅ/৬/৭০৯২/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.২২৩৪১ স্মারকে বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এডহক কমিটিতে তাকে সভাপতি মনোনীত করেন। কিন্তু প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল বিভিন্ন অজুহাতে তাকে সভাপতির দায়িত্ব হস্তান্তরে গড়িমসি করছেন। বোর্ড কর্তৃক আদেশ জারীর প্রায় দেড়মাস অতিবাহিত হলেও প্রধান শিক্ষক এডহক কমিটির কোন সভায় আহ্বান করেননি। প্রধান শিক্ষকের পছন্দের লোক সভাপতি নির্বাচিত না হওয়ায় তিনি এই ধরণের আচরণ করছেন। তিনি সভা আহবান করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর না করে এডহক কমিটির সভাপতির ৬’মাসের দায়িত্বের মেয়াদ শেষ করার পরিকল্পনায় মত্ত রয়েছেন। এমন কি এডহক কমিটির সভাপতি যাতে দায়িত্ব নিতে না পারে সেজন্যও বিভিন্ন স্থানে ধর্ণা দিচ্ছেন। এই সু-চতুর প্রধন শিক্ষক এখানের ক্ষ্যান্ত ছিলেন না তিনি বিগত সরকারের আমলে তিনি তার পছন্দের লোককে কমিটিতে স্থান দিয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকার নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন ধরণের দূর্ণীতিতে জড়িয়ে পড়েন তিনি। এবারের কমিটিতে যিনি সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন তাকে দিয়ে হয়তবা প্রধান শিক্ষক সেই সুযোগ নিতে পারবেন না বলেই এমন আচরণ করছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল জানান, গত ২ জুলাই বুধবার সভার আহ্বান করলেও জেলা ও উপজেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপে কোন সভা করতে পারিনি। তবে, এ বিষয়ে সমস্যা সমাধানের দায়িত্বটা উনারা নিয়েছেন। আশা করি অতিদ্রুতই এ একটা সমস্যার সমাধান হয়ে যাবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আব্দুল গণি জানান, যেহেতু শিক্ষা বোর্ড কর্তৃক সভাপতিকে মনোনীত করা হয়েছে। সেহেতু প্রধান শিক্ষকের দায়িত্ব নিজগুণে সভা আহ্বান করবেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান রাখবেন। বিষয়টি আমার গোচরে আসার পর আমি নিজে প্রধান শিক্ষককে ডেকে সভা আহ্বান করতে বলেছি কিন্ত তিনি তা না করে রাজনৈতিক নেতাদের নাম ভাঙাচ্ছেন যা সরকারি নিয়মনীতি বহির্ভূত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্রীপুরের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্যের অভিযোগ

আপডেট সময় : 09:46:20 pm, Thursday, 10 July 2025