Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল

রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতা শান্ত সরকারের মৃত্যু- এলাকাবাসীর বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:59:56 pm, Monday, 21 April 2025
  • 187 বার পড়া হয়েছে

রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতা শান্ত সরকারের মৃত্যু- এলাকাবাসীর বিক্ষোভ

মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত স্থানীয় যুবদল নেতা শান্ত সরকারের(২৪) আজ ২১এপ্রিল সোমবার সকালে মৃত্যু হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আজ ২১এপ্রিল সোমবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা এশিয়ান বাইপাস সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের মাঝিপাড়া এলাকা প্রদক্ষিণ শেষে তারা প্রতিবাদ সভা করে। 
পুলিশ জানায়, গত ১১এপ্রিল বিকেল ৫টায় দাউদপুরের জিন্দা এলাকায় মোটরসাইকেলে যাওয়ার পথে হিরনাল আলহাদী শাহ মাজারের পাশে শান্ত সরকার সন্ত্রাসীদের কবলে পড়ে। ২৫/২৬সদস্যের একদল সন্ত্রাসী ছেনদা, লোহার হাতুড়ি, রামদা, লোহার রড, লাঠি, চাপাতিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার মোটরসাইকেল গতিরোধ করে শান্ত সরকারের সমস্ত শরীরে হাতুড়ি দিয়ে জখম করে। তার মোটরসাইকেলে আগুন জ¦ালিয়ে দেয়। একপর্যায়ে শান্ত সরকারের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে শান্ত সরকারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ২১এপ্রিল সোমবার সকালে শান্ত সরকারের মৃত্যু হয়। শান্ত সরকারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বেশ কিছু মামলা রয়েছে। 
এ ব্যাপারে শান্ত সরকারের চাচা ছালাউদ্দিন সরকার বাদী হয়ে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির(৪০), তার ভাই নাঈম ফকির(৩৭), রানা ফকির(৩৫), কালনী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রোকনউদ্দিন(৪০), গোলজার হোসেন মোল্লার ছেলে মামুন মিয়া(৩৫), বাগবাড়ি গ্রামের কুসুম মোল্লার ছেলে সিয়াম মোল্লা(৩০), হিরনাল গ্রামের নুরুল ইসলাম ফকিরের ছেলে অলিউল্লাহ(৫২), হাফিজুল্লাহ ফকির(৩৫), কালনী গ্রামের ওসমান মোল্লার ছেলে জুবায়ের মোল্লা(৩৫), জিন্দা গ্রামের আমজাদ আলীর ছেলে বাদল শিকদার(৪০), বীর হাটাবো গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আতাউর মিয়া(৩৫), কালনী গ্রামের মজি মোল্লার ছেলে ফরহাদ মোল্লা(৪৫), পলখান গ্রামের বছির উদ্দিনের ছেলে শাহীন আকন্দ(৩৫), কালনী গ্রামের শাহজাহান সরকারের ছেলে নয়ন সরকার(৩৫), মহাসিন মোল্লার ছেলে ইয়াকুব মোল্লা(৪২), হিরনাল গ্রামের গিয়াসউদ্দিন ফকিরের ছেলে ইদ্রিস আলী ফকির(৫৫), পলখান গ্রামের আজিজ মিয়ার ছেলে জুয়েল আকন্দ(৩৫), হিরনাল গ্রামের রকমান কাজীর ছেলে কাজী জয়নালকে(৫৫) নামীয় ও অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
  রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, শান্ত সরকারের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাই এখন হত্যা মামলায় পরিণত হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতা শান্ত সরকারের মৃত্যু- এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় : 05:59:56 pm, Monday, 21 April 2025