Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ

বেতাগীতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:57:19 pm, Monday, 14 April 2025
  • 323 বার পড়া হয়েছে

বেতাগীতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

মোঃ আল আমিন মল্লিক বরগুনার প্রতিনিধি
    
আজ পহেলা বৈশাখ রোজঃ সোমবার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সকালে আনন্দ রেলি ও শোভাযাত্রার আয়োজন করা হয়, এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত থেকে শোভাযাত্রার আয়োজনে অংশ নেন। শোভাযাত্রা টি নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে  শুরু করে বিভিন্ন পয়েন্টের রেলি দিয়ে  কার্যালয় এসে শেষ হয়। এরপরে আলোচনায় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অংশ নেন তারা ।
ঘুড়ি উৎসব, লাঠিখেলা, নাগরদোলাসহ,এমন নানা আয়োজনে বেতাগীতে সাজানো হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব। গ্রামীণ ঐতিহ্য আঞ্চলিক বিষয়কে প্রাধান্য দিয়ে আয়োজিত হচ্ছে  এই উৎসব। 
অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। যা পুরোপুরি অর্থনৈতিক ব্যাপার। গ্রামে-গঞ্জে-নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসাব-নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন। এ উপলক্ষে তারা নতুন-পুরাতন ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এ অনুষ্ঠানটি আজও পালিত হয়।
 বাংলা নববর্ষের প্রথম দিনে বাঙালির প্রাণের এ উৎসব ঘিরে  বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মেলা। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও আমাগী কাল  থেকেই বিভিন্ন জায়গায়  মেলা ঘিরে বৈশাখী আমেজে থাকবে।
মেলার আয়োজক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার উপজেলার বিভিন্ন  ইউনিয়নের বিভিন্ন এলাকায় মেলার আয়োজন করা হয়েছে। তিন দিন পর্যন্ত চলবে এসব মেলা।
বৈশাখ উপলক্ষে এসব মেলাজুড়ে বসছে নানা দোকানপাট। এর মধ্যে তাঁতের কাপড়, রঙিন পাখা, হস্তশিল্প, মাটির তৈজসপত্র, শিশুদের খেলনা, সাজ, কদমা আর বাহারি মিষ্টির দোকান অন্যতম। মেলা উপলক্ষে চলছে তাঁদের শেষ মুহূর্তের প্রস্তুতি। অনেকে ইতিমধ্যেই মেলায় নিয়ে এসেছেন তাঁদের পণ্যসামগ্রী।
মেলার প্রস্তুতি সম্পর্কে সুখেন পাল জানান, তাঁরা প্রত্যেকেই মেলার জন্য মাটি দিয়ে বিভিন্ন ধরনের খেলনা ও তৈজসপত্র তৈরি করেছেন। চাহিদার কথা চিন্তা করে পুতুল, ব্যাংক, আম, কাঁঠাল, হরিণ, ঘোড়া, হাতি, মাছ, ময়ূর, সিংহসহ শিশুদের হরেক রকম খেলনা তৈরি করেছেন। গৃহস্থালি পণ্যের মধ্যে হাঁড়ি, পাতিল, ঢাকনা, ঝাঁজর, কলসসহ নানা তৈজসপত্র তৈরি করেছেন। এ ছাড়া তৈরি করেছেন ঘর সাজানোর জন্য ফুলদানি, টবসহ নানা জিনিসপত্র।
বেতাগী  উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন, বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। নতুন বর্ষকে বরণের পাশাপাশি উৎসবকে পরিপূর্ণতা দেয় বৈশাখী মেলা। এসব পেশায় জড়িতরা অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন। এসব শিল্পী ও কারিগরদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। নইলে কালের আবর্তে হারিয়ে যাবে বাঙালির আদি ঐতিহ্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার

বেতাগীতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় : 12:57:19 pm, Monday, 14 April 2025