Dhaka , Thursday, 20 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রায়পুরে জিপিএ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা লাউফুলা হাটের জায়গা থেকে অবৈধ দোকান উচ্ছেদ সড়ক দুর্ঘটনায় প্যারালাইজড মন্টু মোল্লার পাশে এডুব্রিজ ফাউন্ডেশন বাংলাদেশ জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ উপাচার্যের শেষ হলো বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার বিয়ের প্রলোভনে লক্ষ্মীপুরে গৃহবধূকে নৌকায় নিয়ে ধর্ষণ “চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা পরিষদ এলাকায় টেক্সি-মাইক্রো স্ট্যান্ড স্থাপনের প্রতিবাদে স্মারকলিপি গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে লালমনিরহাটে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইউএসটিসিতে আপসাইক্লিং ও সার্কুলার ইকোনমি নিয়ে TriRE-এর হাতে-কলমে কর্মশালা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫ তম মৃত্যুবার্ষিকী কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন পুঁজি ছাড়াই লাভজনক এনসিটি যাচ্ছে ডিপি ওয়ার্ল্ডের হাতে ফতুল্লায় উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করুন: গর্জনিয়ায় রামুর ওসি ফজলুল হক মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় রূপগঞ্জের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয় কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত, সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ ৭টিতে ২৭ লাখ টাকা জরিমানা পাইকগাছায় অবৈধ জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট সরাইল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার-১০ দোহাজারীতে কোদালের কোপে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত আমরা একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ – জেলা পুলিশ সুপার মোবারক হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সাতকানিয়া সার্কেল অফিসার আরিফুল ইসলাম সিদ্দিকী নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই সাইনবোর্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

রেলের লোকসান কমানোর জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি- রেলপথ উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 02:20:45 pm, Wednesday, 26 March 2025
  • 127 বার পড়া হয়েছে

রেলের লোকসান কমানোর জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি- রেলপথ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘বাংলাদেশ রেলওয়ে একটি লোকসানি প্রতিষ্ঠান। এক টাকা রোজগারের জন্য আড়াই টাকার মতো খরচ হয়। এটার পেছনে দুইটা কারণ—রেলের দুর্নীতি ও অপচয়। এ অপচয় ও দুর্নীতি কমাতে আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি।’

বুধবার -২৬ মার্চ- সকালে কমলাপুর রেল স্টেশনে ঢাকা-নরসিংদী-ভৈরববাজার রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন এবং ঢাকা- নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন -মানোন্নয়নকৃত কোচ দ্বারা- উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রেলের লোকসানের আরও একটি কারণ হলো, বিনা টিকিটে যাত্রী পরিবহন। রেলওয়ে সেবার মূল্য অনেক কম। অনেকেই ট্রেনে উঠে ভাড়া দেন না। এইভাবে যদি চলতে থাকে, তাহলে রেলওয়ের সার্ভিস বন্ধ হয়ে যাবে। লোকসান বাড়লে রেলের সেবা কমানো ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।’

রেলের দুর্নীতির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘রেলের সচিব ও ডিজিকে সুনির্দিষ্ট টার্গেট দিয়ে দেওয়া হয়েছে। আমরা মনিটর করব এক টাকা উপার্জন করতে কত টাকা খরচ হয়। সেটা অবিলম্বে ২-এর নিচে আনতে হবে। এটা করতে হলে বাধ্য হয়ে তাদের দুর্নীতি কমাতে হবে।’

লোকোমোটিভ সংকটের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘রেলের লোকোমোটিভ ও কোচের সংকট আছে। পুরোনো কোচ দিয়ে আমাদের ট্রেন চালাতে হচ্ছে। নতুন কোচ সংগ্রহের চেষ্টা চালাচ্ছি। আজ অধ্যাপক ইউনূসের নেতৃত্বে চীনে একটি দল যাচ্ছে। সেখানে রেলের কোচ ও রেল সংক্রান্ত অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।’

সরকারের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে রেল উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ঢাকার বাইরের শহরের মানুষের প্রয়োজনের দিকে নজর দিচ্ছে। প্রফেসর ইউনূস উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন ঢাকার বাইরে উন্নয়ন পৌঁছাতে হবে। আমাদের উন্নয়ন হবে নামফলকবিহীন উন্নয়ন। ফলকে কারও নাম আর থাকবে না, শুধু সময়ের উল্লেখ থাকবে। নামফলকবিহীন উন্নয়নের যুগের সূচনা করতে চাই আমরা।’

চট্টগ্রাম থেকে সন্দ্বীপে ফেরি চলাচল উদ্বোধন প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ‘সেখানে কিন্তু সব উপদেষ্টা উদ্বোধনের জন্য যান নাই। ঘাট উদ্বোধনের জন্য গেছেন নৌপরিবহন উপদেষ্টা এবং আমি গিয়েছিলাম বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধনের জন্য। বাকি উপদেষ্টা এবং দুই বিশেষ সহকারী তাদের সংশ্লিষ্ট বিষয়গুলো তদারক করার জন্য গিয়েছিলেন।’

ট্রেনের স্টপেজের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘সবাই ট্রেনের স্টপেজ চায় বাড়ির কাছে। তবে আন্তনগর ট্রেনের স্টপেজের সংখ্যা কম হবে। লোকাল ট্রেনের স্টপেজ সংখ্যা বেশি থাকবে।’

অনলাইনে ট্রেনের টিকিটের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘অনলাইনে ট্রেনের টিকিটের বিষয়ে যেসব অনিয়ম ছিল সেগুলোর অনেকটাই কমে গেছে। ঈদের সময় টিকিটের চাহিদা চার-ছয় গুণ বেড়ে যায়। ট্রেনের সংখ্যা না বাড়াতে পারলে ছয়জনের মধ্যে একজন টিকিট পাবে না। তার পরও রেলের কোনো কর্মকর্তা টিকিট জালিয়াতির সঙ্গে জড়িত থাকলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। অলরেডি ২২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘টিকিটবিহীন কোনো যাত্রী ট্রেনে উঠবেন না। যাঁরা টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘ঈদের সময় কোনো ট্রেনে সিট খালি থাকে না। ঈদের সময় প্রতিটি ট্রেনে ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়।
উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রায়পুরে জিপিএ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

রেলের লোকসান কমানোর জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি- রেলপথ উপদেষ্টা

আপডেট সময় : 02:20:45 pm, Wednesday, 26 March 2025