Dhaka , Wednesday, 29 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

পাইকগাছায় ইট ভাটা বন্ধের নির্দেশনায় চরম ক্ষতির সম্মুখে মালিক ও শ্রমিকরা 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:39:31 pm, Thursday, 6 March 2025
  • 210 বার পড়া হয়েছে

পাইকগাছায় ইট ভাটা বন্ধের নির্দেশনায় চরম ক্ষতির সম্মুখে মালিক ও শ্রমিকরা 

পাইকগাছা প্রতিনিধি
  
আদালতের নির্দেশনা বাস্তবায়নে পাইকগাছা উপজেলা প্রসাশন ৭দিনের মধ্যে ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনার পর ভাটা মালিক ও হাজার হাজার শ্রমিকরা পড়েছে চরম বিপাকে। এ বিষয়ে ভাটা মালিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের দুর্ভোগ ও দুর্গতির কথা তুলে ধরেন। 
ভাটা মালিকরা জানান,আমাদের ভাটার ছাড়পত্র বা লাইসেন্স না থাকলেও। আমরা মহামান্য হাইকোর্টে লাইসেন্স ও ছাড়পত্রের জন্য রিট পিটিশন করেছি। আমরা ভাটার কার্যক্রম অব্যাহত রেখেছি, এখন ভরা সিজন।এসময় ভাটা বন্ধ হলে কোটি কোটি টাকা লোকসানে পড়বে ভাটা মালিকরা। 
এদিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে ইটভাটা মালিক’রা করনীয় বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।আল্লারদান -এডিবি- ব্রিকস এর মালিক মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন এসএকে – মা- ব্রিকস এর মালিক রুহুল আমিন খাঁন, থ্রি-স্টার ব্রিকস এর-আশরাফুল আলম, মেসার্স এএসএম ব্রিকস এর – জি,এম অহেদুজ্জামান,সরদার -এমএসবি- ব্রিকস এর- কামাল সরদার, বিএকে ব্রিকস এর-এম মহিউদ্দিন খান,এসএম ব্রিকস- এসএম – নাজমুল হুদা মিথুন ও বিসমিল্লাহ -বিবিএম- ব্রিকস এর মালিক খলিলুর রহমান। 
সভায় ভাটা মালিকরা মানবিক আবেদন জানিয়ে বলেন,বিগত ২০১২-২০১৩  সালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ও ডিসি’র অনুমতি ও লাইসেন্স, প্রতিবছর সরকারি রাজস্ব,ভ্যাট,আয়কর, ভোক্তা অধিকার,ফাঁয়ার সার্ভিস,শ্রম অধিকার সনদ নিয়ে ইটভাটা পরিচালনা করে আসছি।
এসময় ভাটা মালিক আশরাফুল ইসলাম বলেন, ভাটা বন্ধ হলে আমরা মাঠে মারা যাব। সব শেষ হয়ে যাবে। এছাড়া উপজেলায় ১৩ টি ভাটায় প্রায় অর্ধ লক্ষ নারী পুরুষ শ্রমিকের কাজ করছে। যদি বন্ধ হয়ে যায় তাহলে এ লোকগুলো বেকার হয়ে পড়বে। আমরা ভাটা মালিকরা দেউলিয়া হয়ে পড়বো। 
ইটভাটা শ্রমিক আনিস গাজী জানান, ঈদের আগে যদি ভাটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের হাজার হাজার পরিবারের লোকদের নিয়ে রাস্তায় বসতে হবে। আমাদের কথা ভেবে যদি চলমান এসিজনটা একটু সুযোগ সরকার দেয় তাহলে আমরা উপকৃত হব।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, আদালতের নির্দেশনার বাইরে কিছু করার নেই। পরিবেশ বজায় রাখতে আইন প্রয়োগ করতে হবে। 
মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নম্বর-১৩৭০৫/২০২২ এর প্রেক্ষিতে হাইকোর্ট প্রদত্ত নির্দেশনা মতে চলতি ৭ মার্চ এর মধ্যে উপজেলার সকল অবৈধ ইটভাটা বন্ধ ও ভাটায় কাঠের ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

পাইকগাছায় ইট ভাটা বন্ধের নির্দেশনায় চরম ক্ষতির সম্মুখে মালিক ও শ্রমিকরা 

আপডেট সময় : 07:39:31 pm, Thursday, 6 March 2025