Dhaka , Wednesday, 29 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জুলাই শহীদদের স্বজনদের সঙ্গে সিএমপি’র মতবিনিময় সভা মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল’:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন ইউএন সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন ২৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ সিডি’র, ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করলেন চেয়ারম্যান

মেহেরপুরে মাদক বিক্রিতে নিষেধ করায় সাংবাদিকের উপর হামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:24:24 pm, Tuesday, 18 February 2025
  • 123 বার পড়া হয়েছে

মেহেরপুরে মাদক বিক্রিতে নিষেধ করায় সাংবাদিকের উপর হামলা

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
  
মেহেরপুরের গাংনীতে মাদক বিক্রিতে নিষেধ করায় দৈনিক পূর্ব দিগন্তের মেহেরপুর প্রতিনিধি মাহাবুল ইসলামের উপর হামলা চালিয়ে আহত করেছে সিপন নামের এক মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার -১৮ ফেব্রুয়ারি- দুপুরের দিকে ঘটনায় গাংনী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সাংবাদিক মাহাবুল ইসলাম।
সোমবার -১৭ ফেব্রুয়ারি- সন্ধা ৬ টার দিকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আজান গ্রামের পুকুরপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, আজান গ্রামের শরিফুল ইসলামের ছেলে সিপন দীর্ঘদিন ধরে সাংবাদিক মাহাবুলের বসতবাড়ির আশেপাশে মাদক সেবন ও বিক্রি করে আসছে। বেশ কয়েকবার মাদক বিক্রিতে নিষেধ করা হলেও সিপন দেদারসে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সন্ধা ঘনিয়ে আসলেই শুরু হয় তার গাঁজা বিক্রি। যা সেবন করে এলাকার তরুণ যুবকদের অনেকেই নেশাগ্রস্ত হয়ে পড়েছে। এহেন অবস্থায় এলাকার তরুণ যুবকদের মাদকের নেশা থেকে বাঁচাতে ও তাদের মা-বাবার কস্টার্জিত অর্থ অপচয় রোধকল্পে সিপনকে গাঁজা বিক্রিতে নিষেধ করা হয়। প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধায়ও সিপন গাঁজা সেবন করে তা বিক্রি করছিল। এসময় সাংবাদিক মাহাবুল তাকে মাদক বিক্রি করতে নিষেধ করলে তিনার উপর চড়াও হয় মাদক ব্যবসায়ী সিপন। শুরু হয় এক প্রকার বাকবিতন্ডা। এক পর্যায়ে মাদকাসক্ত সিপন চায়ের দোকানের কাঁচের কাপ দিয়ে সাংবাদিক মাহাবুলের মাথায় আঘাত করতে থাকে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এসময় স্থানীয়রা ছুটে এসে সিপনের হাত থেকে মাহাবুলকে উদ্ধার করে আহত অবস্থায় তিনাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সাংবাদিক মাহাবুলের মাথায় প্রচন্ড আঘাতে কয়েকটি স্থানে ক্ষতবিক্ষত হয়। তিনার কানেও ৪ টি সেলাই হয়েছে বলে জানা যায়।
মাদক বিক্রিতে নিষেধ করায় সাংবাদিকের উপর হামলার নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল। প্রশাসন যেখানে মাদক নির্মূলে কাজ করছে, সেখানে মাদক বিক্রিতে নিষেধ করায় হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী সিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন তিনারা।
বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তিনারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিষয়টি নিয়ে সাংবাদিক মাহাবুলের সাথে কথা হলে তিনি মাদক বিক্রেতা সিপনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি আরও জানান, সিপন এখন অবধি নানাভাবে তিনাকে মেরে ফেলাসহ নানা হুমকি ধামকী অব্যাহত রেখেছে। বিষয়টি নিয়ে তিনি গাংনী থানায় মাদক বিক্রেতা সিপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী

মেহেরপুরে মাদক বিক্রিতে নিষেধ করায় সাংবাদিকের উপর হামলা

আপডেট সময় : 07:24:24 pm, Tuesday, 18 February 2025