Dhaka , Thursday, 30 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫’র উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:43:21 pm, Sunday, 16 February 2025
  • 162 বার পড়া হয়েছে

চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫'র উদ্বোধন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের ফুটবল প্রেমীদের জন্য এক উৎসবমুখর পরিবেশে নগরীর এম. এ. আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রোটার‍্যাক্ট ক্লাব অব মেডিক্যাল কমিউনিটি ও পিএইচআর কমিউনিকেশন লিমিটেডে‘র যৌথ আয়োজনে রবিবার সকালে উদ্বোধন হয় চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এই বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব আশরাফুল আমিন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি বনাম সার্দান ইউনিভার্সিটি সকাল ১০:০০ টায়। দুই দলের খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সে শুরুতেই দর্শকদের মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, এবং উভয় দলের সমর্থকরা দলকে উৎসাহিত করতে গ্যালারিতে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। দিনের অপর দুটি ম্যাচ হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাম ইউএসটিসি এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনাম ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সাইন্স। এ বছর ১২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা ২৫ ফেব্রুয়ারি গ্র্যান্ড ফিনালের মাধ্যমে সমাপ্ত হবে। প্রতিদিন ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন বলেন, চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই টুর্নামেন্ট আমাদের শিক্ষার্থী ও যুব সমাজকে ক্রীড়ার প্রতি অনুপ্রাণিত করবে। সিটি কর্পোরেশন সবসময় ক্রীড়াবান্ধব উদ্যোগকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।এই আয়োজন শুধুমাত্র একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং এটি চট্টগ্রামের শিক্ষার্থী ও ক্রীড়ামোদীদের জন্য একটি মিলনমেলা। আগামী ১০ দিন ধরে চলমান এই প্রতিযোগিতা ফুটবলপ্রেমীদের এক নতুন অভিজ্ঞতা দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাবেক প্রধান প্রকৌশলী মতিউর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানবিক অনুষদ’র সাবেক ডিন প্রফেসর মনসুর উদ্দীন আহমেদ, পিএইচআর কমিউনিকেশন লিমিটেড চেয়ারম্যান আব্দুর রশিদ।

আয়োজকরা জানান, ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই ক্রীড়া আয়োজন সফল করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রোটার‍্যাক্ট ক্লাব অব মেডিক্যাল কমিউনিটি ও পিএইচআর কমিউনিকেশন লিমিটেড যৌথভাবে কাজ করছে। স্পন্সরদের সহায়তায় প্রতিযোগিতাটি আরও জমকালো হয়ে উঠবে বলে আয়োজক কমিটি আশাবাদী।

এসময় আরো উপস্থিত ছিলেন ইভেন্টের অর্গানাইজিং কমিটি প্রোগ্রাম চেয়ার হারুনুর রশিদ আকাশ, প্রোগ্রাম কোর্ডিনেটর এ টি এম ফাউজুল কবির, মিডিয়া কোর্ডিনেটর তন্ময় চৌধুরী, ম্যানেজার অপারেশন ফয়সাল হোসেন বাতিন, আশরাফ ইফতি, জিয়ন চৌধুরী, সাজিদ, আদিল, ফাইরোজ, শিপণ, রাফি, অপু, সবুজ, সাবরিনা শায়লা, জাকিয়া, ফাহিম, মুশফিক, আনাজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডরগণ।

এবারের প্রতিযোগী ১২ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, মেরিন সিটি মেডিকেল কলেজ, ইন্সটিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্স, চট্টগ্রাম কলেজ, হাজী মো. মহসিন কলেজ, গভ. কমার্স কলেজ, সিটি কলেজ, ইসলামিয়া ডিগ্রি কলেজ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫’র উদ্বোধন

আপডেট সময় : 07:43:21 pm, Sunday, 16 February 2025