Dhaka , Monday, 9 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা নোয়াখালীতে খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ড্রপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে-  এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কাপড় ও কসমেটিকস দাম নিয়ে চলছে অনিয়ম পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছা পৌর এলাকার ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার ঈদ সামনে রেখে রাজধানীর বিপণীবিতানগুলোতে উপচে পড়া ভিড় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা: লালমনিরহাটে গাঁজাসহ আটক ২ শেরপুরে ১০ কেজি গাঁজা সহ পিক আপ আটক ঝালকাঠিতে হাদির পরিবারের সংবাদ সম্মেলন: শুধু শুটার নয়, পুরো চক্রের বিচার দাবি কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট  চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক দুই যুগের সন্ত্রাসী অভয়ারণ্যে ঢুকেছে যৌথ বাহিনী, আলীনগর কেন্দ্র করে অপরাধ সাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: মাদকসহ আটক ১, বিপুল ইয়াবা জব্দ আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে ২টি পাইপগান উদ্ধার পাইকগাছায় আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে মোমবাতি প্রজ্বলন শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ লালমনিরহাটে বিরল বন্যপ্রাণী উদ্ধার: ডিবির জালে ৩টি তক্ষক লালমনিরহাটে নাটকীয় মোড়: জামিন পেয়ে আদালত চত্বর ছাড়ার আগেই ডিবির জালে ছাত্রলীগ নেতা মেহেদী লক্ষ্মীপুরে ঈদের বাজার করতে এসে দেওয়াল ধ্বসে যুবকের মৃত্যু মধুপুরে এক সেবনকারীকে ১ বছরের কারাদণ্ড মধুপুরে চাঞ্চল্যকর অটো চুরির মামলার রহস্য উদঘাটন চোর গ্রেফতার পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা ঢাকা-সিলেট মহাসড়কের কাজ বন্ধে ড্রেনেজ আটকে রূপগঞ্জের স্কুলে ময়লা পানির সয়লাব, মানববন্ধন জলাবদ্ধতা কমাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

ঘুনে ধরা রাষ্ট্রকে ঢেলে সাজাতে ৩১দফার বিকল্প নেই

  • Reporter Name
  • আপডেট সময় : 12:16:16 pm, Sunday, 16 February 2025
  • 124 বার পড়া হয়েছে

ঘুনে ধরা রাষ্ট্রকে ঢেলে সাজাতে ৩১দফার বিকল্প নেই

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট

রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে। বিএনপিকে নিয়ে অতীতেও এসব হয়েছে কিন্তু বিএনপি ধ্বংস হয়নি। বরং আরও বেশি শক্তিশালী হয়েছে। আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে সুখী, সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ গঠনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্য, মানবিকতা এবং গণতান্ত্রিক সৌন্দর্যে আগামীর রাষ্ট্র পরিচালিত হওয়ার প্রত্যেকটি উপাদান রয়েছে এ ৩১ দফায়। ঘুনে ধরা রাষ্ট্রকে ঢেলে সাজাতে ৩১দফার বিকল্প নেই।

শনিবার -১৫ ফেব্রুয়ারি- বিকাল ৪টায় মোংলা পৌর শহরের সাবেক রিমঝিম হল চত্বরে মোংলা পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরে বলেন, পতিত সরকারের আমলে দেশের মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার হরন করেছে। সর্বদা একতরফা নির্বাচন করে নিজে হয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাইনয় ১৯৯৬ সালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে যান। কিন্তিু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পঞ্চম সংশোধনীর মাধ্যমে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এরপর থেকে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে। ঘুনে ধরা রাষ্ট্রকে ঢেলে সাজাতে এবং খুনি হাসিনাকে ক্ষমতা থেকে অপসারন করতে ২০২২ সালে তারেক রহমান ২৭ দফা একটি রাষ্ট্র সংস্কার দফা দেন। সেইসাথে এই দফা নিয়ে জনগণের মতামত নেন। পরে এটা ৩১ দফায় উন্নিত হয়। এতে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ১৯ দফার কোন ক্ষতি বা পরিবর্তন হয়নি। তিনি সে সময়ে দেশের এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নের এই ১৯দফা দিয়ে ছিলেন।

মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলী’র সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. আ: হালিম খোকন, মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব আ: মান্নান হাওলাদার, মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক এমরান হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপন, সাবেক প্যানেল মেয়র ও যুবদল নেতা মো. আলাউদ্দিন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে পৌর যুবদল নেতা জিয়াউর রহমান হিরন, বি এম ওয়াসিম আরমান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

ঘুনে ধরা রাষ্ট্রকে ঢেলে সাজাতে ৩১দফার বিকল্প নেই

আপডেট সময় : 12:16:16 pm, Sunday, 16 February 2025