Dhaka , Thursday, 27 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
তবারক না পাওয়া অপেক্ষমাণ শিক্ষার্থীদের ১০০ টাকা দিলেন চবি উপাচার্য নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে দুর্গাপুরে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেফতার সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে জাজিরায় সীরাতুন্নবী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের সীরাত র‍্যালি সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

প্রাথমিকে সকল শূন্য পদ পূরণের মাধ্যমে পূনরায় ফলাফল প্রকাশের দাবী পরীক্ষার্থীদের

  • Reporter Name
  • আপডেট সময় : 02:55:14 pm, Wednesday, 29 January 2025
  • 132 বার পড়া হয়েছে

প্রাথমিকে সকল শূন্য পদ পূরণের মাধ্যমে পূনরায় ফলাফল প্রকাশের দাবী পরীক্ষার্থীদের

ফরিদপুর প্রতিনিধি
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর তৃতীয় ধাপ -ঢাকা ও চট্টগ্রাম- বিভাগে উপজেলা ভিত্তিক সকল শূন্য পদ পূরণের মাধ্যমে পূনরায় ফলাফল প্রকাশের দাবী জানিয়েছেন সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের বঞ্চিত পরীক্ষার্থীবৃন্দরা। সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন তারা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বলেন, উপজেলা ভিত্তিক সকল শূন্য পদ পূরণের মাধ্যমে অতি দ্রুত পূনরায় তৃতীয় ধাপের ফলাফল  প্রকাশ করা হোক। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় গত ৩১শে অক্টোবর, ২০২৪। এতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা ছাড়া বাকি ২১ টি জেলায় ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৬ হাজার ১৯৯ জন এবং চূড়ান্ত নিয়োগ পান ৬ হাজার ৫৩১ জন। এক্ষেত্রে ৩৯ হাজার ৬৬৮ জন প্রার্থী বঞ্চিত হয়।
সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে সাধারণত ১টি শুন্যপদের বিপরীতে ৩ জন কিংবা ৪ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়। সেক্ষেত্রে তৃতীয় ধাপের নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ থাকা সত্ত্বেও ১টি শুন্যপদের বিপরীতে গড় অনুপাত ৭.০৭ হারে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। অর্থাৎ প্রতি ৭ জনে ১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন ও চূড়ান্ত নিয়োগ পায় ২ হাজার ৪৯৭ জন। চূড়ান্ত ফলাফলে তাদের গড় অনুপাত ছিল ৩.৭৪। অর্থাৎ প্রায় প্রতি ৪ জনে ১ জন কে নিয়োগ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৬৪৭ জন ও চূড়ান্ত নিয়োগ পায় ৫ হাজার ৪৫৬ জন। চূড়ান্ত ফলাফলে তাদের গড় অনুপাত ছিল ৩.৭৮। অর্থাৎ প্রায় প্রতি ৪ জনে ১ জন কে নিয়োগ দেওয়া হয়েছে।
কিন্তু তৃতীয় ধাপের বিভিন্ন জেলা এবং উপজেলা ভিত্তিক গড় অনুপাতের আকাশ পাতাল ভিন্নতা দেখা যায়। ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৯৪৩ জন। আর চূড়ান্তভাবে মনোনীত করা হয় মাত্র ২৫৪ জন। যার গড় অনুপাত ছিলো ১১.৫৯। অর্থাৎ প্রায় প্রতি ১২ জনে ১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আবার ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১০৫৩ জন। কিন্তু চূড়ান্তভাবে মনোনীত করা হয় ২২২ জনকে। যার গড় অনুপাত ছিল ৪.৭৪ জন। অর্থাৎ প্রায় প্রতি ৫ জনে ১ জন কে নিয়োগ দেওয়া হয়েছে। ফরিদপুর জেলায় প্রতি ১০ জনে ১ জন। গাজীপুর জেলায় প্রতি ৯ জনে ১ জন। এছাড়াও মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, নরসিংদী, ব্রাহ্মনবাড়িয়া, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় প্রতি ৮ জনে ১ জন এবং কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ জেলায় প্রতি ৭ জনে ১ জন। আবার কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলাতে ১২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১২ জন প্রার্থীকেই চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর তৃতীয় ধাপের নিয়োগ টি বর্তমানে আইনি জটিলতার মধ্যে রয়েছে। যা শুনানি শেষে আদালতের রায়ের অপেক্ষায় আছে। আগামী ৬ ফেব্রুয়ারী ২০২৫, আইনগত ভাবে চূড়ান্ত নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে। তাই আমাদের ৩৯ হাজার ৬৬৮ জন সুবিধাবঞ্চিত প্রার্থীদের দাবী আইনগত জটিলতা অতিদ্রুত সমাধান করে সকল উপজেলার সকল শূন্যপদ পূরণ করে পূনরায় ফলাফল প্রকাশ করে বৈষম্য দূর করা হোক। এবং আমাদের কে বেকারত্ব থেকে মুক্তি দিয়ে শিক্ষকতার মতো মহান পেশায় যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হোক।
উল্লেখ্য, প্রাথমিক সহকারী নিয়োগ ২০২৩ সার্কুলারের ১০ নাম্বার বিধিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, উপজেলা ভিত্তিক সকল শূন্যপদ পূরণ করা হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মেধাক্রম অনুসারে নিয়োগ প্রদান করা হবে। গত ২ ডিসেম্বর ২০২৪ জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে সংশ্লিষ্টদের কাছে প্রেরিত চিঠিতে সকল মন্ত্রণালয়/বিভাগ, অধীদপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোতে অনুমোদিত সকল শূন্য পদ পূরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। আর সেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জন্যও প্রযোজ্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তবারক না পাওয়া অপেক্ষমাণ শিক্ষার্থীদের ১০০ টাকা দিলেন চবি উপাচার্য

প্রাথমিকে সকল শূন্য পদ পূরণের মাধ্যমে পূনরায় ফলাফল প্রকাশের দাবী পরীক্ষার্থীদের

আপডেট সময় : 02:55:14 pm, Wednesday, 29 January 2025