Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

মেহেরপুরে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

  • Reporter Name
  • আপডেট সময় : 08:14:45 pm, Tuesday, 28 January 2025
  • 173 বার পড়া হয়েছে

মেহেরপুরে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
  
মেহেরপুরের গাংনীতে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার -২৮ জানুয়ারি- বিকেল ৪ টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচী বাস্তবায়নে কাথুলী ইউনিয়ন কৃষক দল আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল বারী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কাথুলী ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন।
যুবদল নেতা সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যন্যের মধ্যে সাবেক ছাত্রনেতা সাইবুল ইসলাম, কাথুলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুসাইন মাহমুদ, জেলা যুবদলের সহ-সভাপতি মফিজুল ইসলাম, আজমাইন হোসেন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা গাংনী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা যদি বিপ্লব লালিত না করতো তাহলে এখানে বক্তব্য দেওয়া সম্ভব হতোনা। ৫ তারিখের পূর্বে কেউ কল্পনা করেনি শেখ হাসিনার মতো একটা খুনি, অর্থ পাচারকারী, একটা ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যাবে। বিগত ১৬ বছর ধরে দেশনায়ক তারেক রহমান আওয়ামী লীগের নির্যাতনের বিরুদ্ধে যে আন্দোলন, সংগ্রাম গড়ে তুলেছিলেন ৫ আগস্টের বিপ্লব সেই ইন্ধন যুগিয়েছে।
নবগঠিত মেহেরপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্যদের সমালোচনা করে তিনি বলেন, যারা সবচেয়ে কম মামলার আসামী, যাদেরকে বিগত ১৬ বছরে রাজপথের কোন মিছিলে পাওয়া যায়নি তাদের নিয়ে জেলা কমিটি গঠন করা হয়েছে।  যারা সর্বোচ্চ মামলার আসামী তাদেরকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। যে সমস্ত নেতাকে বিভিন্ন সভা-সমাবেশ সবসময় পাওয়া গেছে, যারা জনগণের পাশে থেকেছে সেসব ত্যাগী নেতাদের বাদ দিয়ে হাইব্রিড নেতাদের নিয়ে কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটির নেতৃবৃন্দদের নিয়ে কি আশা করা যায়? বিগত আওয়ামী লীগের আমলে কষ্টে ছিলাম। এসব হাইব্রিড নেতাদের নিয়ে কমিটি হলে কষ্ট আরও বাড়বে। এসব নেতাদের প্রত্যাখ্যান করতে হবে এবং ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন করতে হবে। তিনি জেলা কমিটির সমালোচনা করে আরো বলেন, শুধু টাকা থাকলে ঢাকায় বসে রাজনীতি করলে হবেনা, মেহেরপুর কোর্টে গিয়ে উকালতি করলে হবেনা। মানুষের সুখে দুঃখে সার্বক্ষণিক পাশে থাকতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান বলেন, সারা বাংলাদেশের ৪৫৮০ টি ইউনিয়নে তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতের কর্মসূচী চলমান। এরই ধারাবাহিকতায় মেহেরপুর জেলার ২০ টি ইউনিয়নেও চলছে। যা আগামী ফেব্রুয়ারির ১০ তারিখ নাগাদ সকল কর্মসূচী সম্পন্ন করতে হবে।
তিনি বলেন, কৃষক সমাবেশ করতে গিয়ে কৃষকদের নিয়ে যেসব সমস্যা তৈরি হয়েছে, কৃষকরা সার সংকটে রয়েছে, বেশি টাকা দিয়ে ভালো কীটনাশক পাচ্ছেনা, বীজে ভেজাল এ নিয়ে অনেক অভিজ্ঞতা তৈরি হয়েছে। 
দেশনায়ক তারেক রহমান কৃষকদের নিয়ে কিছু সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের এসব সমস্যা দূরীকরণসহ গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এজন্য সকলকে সুসংগঠিত হয়ে তারেক রহমানের পাশে থেকে বিএনপিকে নির্বাচিত করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

মেহেরপুরে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

আপডেট সময় : 08:14:45 pm, Tuesday, 28 January 2025