Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান ২ দালালের কারাদন্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 02:53:20 pm, Tuesday, 28 January 2025
  • 204 বার পড়া হয়েছে

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান ২ দালালের কারাদন্ড

শাহিন ফকির 

পিরোজপুর সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন -দুদক-। সোমবার -২৭ জানুয়ারি- দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়- আজ সকালে নিজেদের পরিচয় গোপন করে জেলা সদর হাসপাতালে চলমান অভিযান পরিচালনা করে দুদক। এ সময় সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে রাজিব মন্ডল -২২- ও রাহাত রব্বানী -২৪- নামে দুই দালালকে আটক করা হয়। পরে দুদকের পাঁচ সদস্যের একটি দল হাসপাতালের রান্নার জায়গা, বিভিন্ন বিভাগ, ওষুধের স্টোর রুমে অভিযান পরিচালনা করে। এ সময় খাবারের পরিমাণ এবং ওষুধ মজুদে গরমিল পায় দুদক। দেখা যায়, খাবারে প্রতিদিন ১০০ জনকে জনপ্রতি ৬০ গ্রাম করে মাংস দেওয়ার কথা থাকলেও সেখানে ৫০ গ্রাম করে দেওয়া হয় এবং নিম্নমানের চাল সরবরাহ করা হয়। শিশু বিভাগের ওষুধ সরবরাহ রেজিস্টারে কডসন -১০০ মিলিগ্রাম- নামের ৪০০ পিস ওষুধ এবং ট্রাইজেট -২৫০ মিলিগ্রাম- নামের ৩ হাজার ৭২৭ পিস ওষুধ থাকার কথা থাকলেও সেখানে কোনো ওষুধ পাওয়া যায়নি।

হাসপাতালে ওষুধ ও অন্যান্য মালামাল সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশন ওষুধ ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করতে না পারায় ১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার একটি চেক হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদান করলেও হাসপাতালের নথিপত্রে ওষুধের সঠিক সরবরাহ দেখানো হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই দালালকে ১৫ দিনের কারাদণ্ড, একইসঙ্গে ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টর -এনডিসি- ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ।

দণ্ডপ্রাপ্ত রাজিব মন্ডল পিরোজপুর সদর উপজেলার উত্তর শোরগোলা গ্রামের রবিন মন্ডলের ছেলে এবং রাহাত রব্বানী সদর উপজেলার খামকাটা গ্রামের আজাদ রব্বানীর ছেলে।

সার্বিক বিষয়ে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন,সাংবাদিকদের জানান,পিরোজপুর সদর হাসপাতালে আমাদের চলমান অভিযানে দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযানে হাসপাতালে নিম্নমানের খাবার, ওষুধ এবং অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করতে ১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার একটি গরমিল পাওয়া যায়। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখানের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন মো. মিজানুর রহমান বলেন – বিষয়টি গত অর্থবছরের ছিল, তখন আমি ছিলাম না। তবে একটি কমিটি গঠন করে তদন্ত করে দেখা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান ২ দালালের কারাদন্ড

আপডেট সময় : 02:53:20 pm, Tuesday, 28 January 2025