Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

পাইকগাছায় ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন 

  • Reporter Name
  • আপডেট সময় : 06:44:52 pm, Sunday, 26 January 2025
  • 129 বার পড়া হয়েছে

পাইকগাছায় ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন 

এম জালাল উদ্দীন, পাইকগাছা 
বই কিনুন- বই পড়ুন- আলোকিত হোন- প্রিয়জনকে বই উপহার দিন” প্রতিপাদ্য’র আলোকে দেশব্যাপী আলোকিত মানুষ গড়া আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে পাইকগাছায় ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়েছে। 
এ উপলক্ষে রবিবার দুপুরে পৌর সদরের স্মৃতিসৌধ চত্বরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। জানা গেছে, বইমেলায় থাকছে দেশি-বিদেশি লেখকদের বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণকাহিনি, কবিতা, প্রবন্ধের, নাটক, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদগ্রন্থ, ইতিহাস, সমাজতত্ত্ব, স্বাস্থ্য-চিকিৎসা, রান্না, ব্যায়ামবিষয়ক, কম্পিউটার ও ভাষা শেখার বইসহ দশ হাজারের বেশি বিখ্যাত বই। 
সহকারী অধ্যাপক আবু সাবাহ গাজীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ফসিয়ার রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উৎপল কুমার বাইন, প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, সহকারী শিক্ষক মোঃ ইবাদুল ইসলাম, ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মোঃ কামরুজ্জামান, সংগঠক মোঃ মনিরুজ্জামান, বিক্রয় কর্মকর্তা মোঃ সোহেল সরকার, কার্য সহকারী মোঃ মাহবুব ইসলাম, কলেজ শিক্ষার্থীদের মধ্যে এম সম্রাট, শাকিব, নাফিজ সহ পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। 
উল্লেখ্য, রবিবার ২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ বইমেলা চলবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

পাইকগাছায় ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন 

আপডেট সময় : 06:44:52 pm, Sunday, 26 January 2025