Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:30:05 pm, Monday, 13 January 2025
  • 96 বার পড়া হয়েছে

আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ।।

মোঃ মনির মন্ডল -সাভার।।

আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শারমীন গ্রুপ নামে একটি তৈরি পোশাক কারখানার চাকরিচ্যুত শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার বলেন- সম্প্রতি মালিকপক্ষের ছেলের বিয়ে উপলক্ষে শ্রমিকদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজনকে কেন্দ্র করে কারখানার ভেতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ২৩ ধারায় বেশকিছু শ্রমিককে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং পরে তদন্ত করে যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তাদের চাকুরিচ্যুত করে। চাকরিচ্যুত শ্রমিকের সংখ্যা প্রায় ৪৩০ জন।

তিনি জানান- মূলত এসব শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। এ বিষয়ে ইতোমধ্যে বিজিএমইএয়ে সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। আশা করছি- শীঘ্রই সমাধান চলে আসবে।

আশুলিয়া থানার পরিদর্শক -তদন্ত- কামাল হোসেন বলেন- আমরা ঘটনাস্থলে আছি। যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘সম্প্রতি হামীম গ্রুপের মালিকের ছেলের বিয়ে উপলক্ষে শ্রমিকদের দাওয়াত দেওয়া হয়। তবে শারমীন গ্রুপের শ্রমিকরা অভিযোগ জানান- দাওয়াত দিয়ে হামীম গ্রুপের শ্রমিকদের ভালোভাবে আপ্যায়ন করা হলেও তাদের গ্রুপের শ্রমিকদের আপ্যায়নে ত্রুটি ছিল। এতে কারখানার ভেতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভাংচুরের অভিযোগও শোনা গেছে। এরপর থেকে শ্রমিকরা কারখানায় কাজও বন্ধ রেখেছিলেন।’

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন- ছাঁটাই করা শ্রমিকদের পাওনার দাবির বিষয়টি নিয়ে রবিবার -১২ জানুয়ারি- ত্রিপক্ষীয় বৈঠক হয়। শ্রমিকদের দাবি অনুযায়ী, পাওনাদি পরিশোধে রাজি নয় মালিকপক্ষ। তাই গতকাল -রবিবার- কোনো সমাধান হয়নি। তাই শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আজ -সোমবার- আবারও শ্রমিক প্রতিনিধি- মালিকপক্ষ- পুলিশ ও বিজিএমইএয়ের আলোচনা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ।।

আপডেট সময় : 07:30:05 pm, Monday, 13 January 2025