স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
মেহেরপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার -১৩ জানুয়ারি- সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেহেরপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন- মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার -ভূমি- গাজী মূয়ীদুর রহমান- সহকারী কমিশনার আবীর হোসেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দীন।
পিআইও সাইদুর রহমানের সঞ্চালনায় এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মেলা উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শনী স্টল ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এবার মেলায় ১৯ টি স্টল স্থান পেয়েছে বলে জানা গেছে।

























