Dhaka , Wednesday, 18 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে:- বেলায়েত হোসেন বুলু বরিশালসহ বিভাগের চার জেলায় যুবদলের আংশিক কমিটি : টাকার বিনিময়ে নেতৃত্ব বাছাইয়ের অভিযোগ আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান ১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ আওয়ামী লীগ ফাঁদে পড়ল? পেকুয়ায় ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত চট্টগ্রামে একাধিক চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি আরমান গ্রেপ্তার দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদানের ওপর গুরুত্বারোপ ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা সরাইলে মরহুম মোশাররফ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম–নাজিরহাট রেল লাইনে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল বন্দর থানার অভিযানে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চকরিয়ায় কয়লার আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, দগ্ধ ভাই শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ অধিক্ষেত্র রক্ষায় সোচ্চার নেত্রকোনার নিকাহ রেজিস্ট্রাররা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কালিয়াকৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী-লীগ সভাপতি আব্দুল আলীম গ্রেপ্তার সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬

ইতিহাসের কালের সাক্ষী ঠাকুরগাঁওয়ে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:16:39 pm, Saturday, 11 January 2025
  • 326 বার পড়া হয়েছে

ইতিহাসের কালের সাক্ষী ঠাকুরগাঁওয়ে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ।।

মো সাগর ইসলাম

ঠাকুরগাঁওএর স্টাফ রিপোর্টার।।

ঠাকুরগাঁওয়ের জামালপুর ইউনিয়নে রয়েছে ঐতিহাসিক জামালপুর জমিদার বাড়ী। ভারতের পশ্চিম বঙ্গের তৎকালীন তাজপুর পরগনার রওশন আলীর বংশধর জামাল উদ্দিন এই অঞ্চলের জমিদারিত্ব পেয়ে ১৮৬২ সালে জমিদার বাড়ীর ভিত্তি প্রস্থর স্থাপন করেন কিন্তু জমিদার বাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই ১৮৬৭ সালে জামিদার বাড়ির সাথে একটি মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। মসজিদের নাম রাখা হয় জামালপুর জমিদার বাড়ী জামে মসজিদ।

প্রায় দেড়শ বছরের পুরনো জামালপুর জমিদার বাড়ির প্রবেশ মুখেই রয়েছে বিশাল তোরণ। বাংলাদেশ প্রত্নতত্ন অধিদপ্তরের তালিকাভুক্ত জামালপুর জমিদার বাড়ী জামে মসজিদে একসাথে প্রায় ৩০০-৬০০ জন মুসল্লি নামাজ পড়তে পারে। মূল কক্ষ- ছাদ সহ ও ছাদ বিহীন বারান্দা ও মূল দরজা- এই চারটি অংশে বিভক্ত জামালপুর জামে মসজিদের ৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট আশিটি মিনার ও তিনটি কারুকার্য মণ্ডিত গম্বুজ আগর দর্শনার্থীদের নজর কাড়ে। গম্বুজ ও মিনারের অপূর্ব সমন্বয়ে ফুলেল নকশাকৃত এমন মসজিদ খুব কমই আছে বাংলাদেশে।

মসজিদ অঙ্গনে প্রবেশমুখে বেশ বড় সুন্দর একটি তোরণ রয়েছে। মসজিদে উপরে বড় আকৃতির তিনটি গম্বুজ আছে। গম্বুজের শীর্ষদেশ কাচ পাথরের কারুকাজ করা আছে। এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হলো এর মিনারগুলো নকশা। মসজিদের ছাদে মোট আটাশটি মিনার আছে। একেকটি মিনার উচ্চতা প্রায় ৩৫ ফুট এবং প্রতিটিতে নানা নকশা করা রয়েছে। এত মিনারয়ালা কোন মসজিদে দেখতে পাওয়া বিরল ব্যপার। মসজিদটির চারটি অংশে ভাগ করা। তাহলো মূল কক্ষ, মূল কক্ষের সঙ্গে ছাদসহ বারান্দা, ছাদবিহীন বারান্দা এবং ছাদবিহীন বারান্দাটি অর্ধ প্রাচীরে বেষ্টিত হয়ে পূর্বাংশে মাঝখানে চার থামের উপর ছাদ বিশিষ্ট মূল দরজা। খোলা বারান্দার প্রাচীরে এবং মূল দরজার ছাদে ছোট ছোট মিনারের নানান নকশা রয়েছে। মূল কক্ষের বাইরের দিক থেকে পরিমাপ হচ্ছে ২৯ × ৪৭ ফুট এবং ছাদবিহীন বারান্দার পরিমাপ ২১ × ৪৭ ফুট। মূল কক্ষের কোণগুলো তিন থাম বিশিষ্ট। এর জানালা দুটি, দরজা তিনটি, কুলুঙ্গি দুটি। পুরো মসজিদটির ভিতরে ও বাইরের দেয়ালগুলোতে প্রচুর লতাপাতা ও ফুলের নকশা দ্বারা খচিত। প্রতি নিয়ত এই জমিদার বাড়িটির ইতিহাস জানতে দুরদুরান্ত থেকে আসা অনেক দর্শনার্থী ভিড় জমায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি

ইতিহাসের কালের সাক্ষী ঠাকুরগাঁওয়ে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ।।

আপডেট সময় : 08:16:39 pm, Saturday, 11 January 2025