Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

ফিটনেস বিহীন গাড়ীর দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে -সড়ক ও সেতু উপদেষ্টা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:16:18 pm, Saturday, 11 January 2025
  • 137 বার পড়া হয়েছে

ফিটনেস বিহীন গাড়ীর দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে -সড়ক ও সেতু উপদেষ্টা।।

স্টাফ রিপোর্টার

নাদিম সরকার।।

ফিটনেস বিহীন গাড়ীর দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ- জ্বালানী ও খনিজ সম্পদ- সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ -বিআরটিএ- কর্তৃক আয়োজিত বিআরটিএ এর সদর কার্যালয়ে বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা ও সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ মন্তব্য করেন।

জুলাই মাসে সংঘটিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সড়ক ও সেতু উপদেষ্টা বলেন- অসহনীয় যানজট- অনিয়ন্ত্রিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে অন্তবর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সড়ক উপদেষ্টা বিআরটিএ কে দক্ষ ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আহ্বান জানান এবং বিআরটিএ এর সেবা প্রদান প্রক্রিয়াগুলো আরো সহজ ও জনবান্ধব করার নির্দেশনা দেন।

সড়কে দুর্ঘটনা বৃদ্ধির প্রাথমিক দায় বিআরটিএ কে নিতে হবে উল্লেখ করে সড়ক উপদেষ্টা আরো বলেন- সাধারণ মানুষ বিআরটিএ এর উপর বিরক্ত এবং এ অবস্থার উত্তরণে বিআরটিএ কে জনসাধারণের সেবক হিসেবে কাজ করতে বলেন তিনি। এসময় উপদেষ্টা বিভিন্ন জেলা থেকে আগত বিআরটিএ এর কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শুনেন এবং তাঁদের সেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সড়কে সংগঠিত দুর্ঘটনা এখন থেকে অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে বলে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভায় সড়ক ও সেতু উপদেষ্টা আরো বলেন- আমরা এভাবে দায়-দায়িত্বহীনভাবে চলতে পারি না- সড়কে মৃত্যুর দায় আমাদের সবাইকে নিতে হবে। মানুষের জীবন অমূল্য তাই আমাদের সকলকে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করতে হবে- পাশাপাশি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের ট্রাস্ট্রি বোর্ড এর মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এসময় আলোচনা সভায় উপস্থিত সড়ক নিরাপত্তা সংক্রান্ত অংশীজনেরা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ করেন এবং সড়ক উপদেষ্টা এসব সুপারিশ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে এর সাথে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আজকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী -প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক- লেফটেন্যান্ট জেনারেল (অব:) আব্দুল হাফিজ- এনডিসি- পিএসসি- মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী -স্বরাষ্ট্র মন্ত্রণালয়- মোঃ খোদা বখস চৌধুরী- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এছাড়াও সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ- নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ- ছাত্র জনতার প্রতিনিধিবৃন্দ- পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

ফিটনেস বিহীন গাড়ীর দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে -সড়ক ও সেতু উপদেষ্টা।।

আপডেট সময় : 07:16:18 pm, Saturday, 11 January 2025