Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

কারাবরণ করা সাহসী সাংবাদিক মোজাহিদ নয়া দিগন্তে নিয়োগ পেলেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:52:03 am, Sunday, 5 January 2025
  • 187 বার পড়া হয়েছে

কারাবরণ করা সাহসী সাংবাদিক মোজাহিদ নয়া দিগন্তে নিয়োগ পেলেন।।

এম এইচ হৃদয় খান গাজীপুর।।

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাহসী সাংবাদিক মো. মোজাহিদ নয়া দিগন্তের ডিজিটাল বিভাগে গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন। তার এই সাফল্যে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলার মানুষজন আনন্দ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন।

মো. মোজাহিদ ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করে সারাদেশব্যাপী আলোচনায় আসেন। -শেখ হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে -লণ্ডনের মিছিলে- শিরোনামের ওই সংবাদটি প্রকাশিত হয়েছিল একটি অনলাইন নিউজ পোর্টালে। সংবাদটি প্রকাশের পরদিনই শ্রীপুর থানা ও গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হাসান জিকুর করা মামলায় তাকে ১২৩ দিন কারাবরণ করতে হয়।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার কলম আরও ধারালো হয়ে ওঠে। পুলিশ প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সাহসিকতার সাথে লেখালেখি চালিয়ে যান। “ঘুষ নিয়ে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামী ছাড়লো জয়দেবপুর থানা পুলিশ” শিরোনামে তিনি যুগফল পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করেন। এছাড়াও জয়দেবপুর- শ্রীপুর- কাপাসিয়া- কালিয়াকৈর ও কালিগঞ্জের পুলিশের বিরুদ্ধে একাধিক দুর্নীতির সংবাদ প্রকাশ করেন তিনি।

তার সাহসীকতা অন্যান্য সাংবাদিকদের হিংসার কারণ হয়ে দাঁড়ায়। ফলশ্রুতিতে তিনি আবারও জয়দেবপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হন। তার সাথে তার দুই সহকর্মী মিলন শেখ ও রোকুনুজ্জামান খানকে ও গ্রেফতার করা হয়। এমনকি যুগফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আসাদুল্লাহ বাদলের নামেও মামলা করা হয়।

পট্টি মেরে বন মামলার আসামি বদলে ফেলেন বিট কর্মকর্তা আয়ুব আলী” শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশের পর তাকে আবারও কারাবরণ করতে হয়।
শেখ হাসিনার সরকারের সময়ে মোট ৩টি মামলায় ২১৯ দিন কারাবরণ করেন মোজাহিদ। কারাবরণের ফলে তার ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে। প্রথম মামলায় কারাবরণের সময় তিনি উত্তরা টাউন কলেজের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কারাগারে থাকায় তিনি পরীক্ষা দিতে পারেননি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও হুমকির মুখে কয়েকটি বছর কাটাতে হয় তাকে।
এর মধ্যেই তিনি “গাজীপুর সাংবাদিক পরিষদ- এর সভাপতি নির্বাচিত হন। অবশেষে ৪ জানুয়ারি ২০২৫ তারিখে তিনি নয়া দিগন্ত পত্রিকার ডিজিটাল বিভাগে গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

নয়া দিগন্তে যোগদানের পর তার ফেসবুক আইডিতে অভিনন্দনের ঝড় বয়ে যায়। তিনি সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

কারাবরণ করা সাহসী সাংবাদিক মোজাহিদ নয়া দিগন্তে নিয়োগ পেলেন।।

আপডেট সময় : 05:52:03 am, Sunday, 5 January 2025