Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

গাংনীতে বিএনপির লিফলেট বিতরণ ও শোভা যাত্রা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:03 am, Friday, 3 January 2025
  • 152 বার পড়া হয়েছে

গাংনীতে বিএনপির লিফলেট বিতরণ ও শোভা যাত্রা।।

স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
   
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতে ৩১ দফা সংস্কার কর্মসুচী বাস্তবায়নে মেহেরপুরের গাংনীতে বিএনপি’র লিফলেট বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার -২ জানুয়ারি- বিকেলের দিকে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এ উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসিরুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- গাংনী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
গাংনী পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু ও ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সুলেরী আলভীর সঞ্চালনায় এসময় জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মোল্লা- জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান- জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান- জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, পৌর বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ হেল মারুফ পলাশ- পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু- দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ- সাহারবাটী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আসমা খাতুনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন- তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীসহ সকলের কাছে লিফলেট পৌছে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন- আওয়ামী লীগ বিগত সময়ে দেশকে শেষ করে দিয়েছে।
দেশের অর্থনীতিসহ ব্যাংক ব্যবস্থা শেষ করে দিয়েছে। তারা এমন অপকর্ম করেছে যে- ৪৫ মিনিটের মধ্যে দলের সকল এমপি- দলের নেতাকর্মী পালিয়ে গেছেন। বিএনপি’র নেতাকর্মীদের তিনি সতর্ক করে দিয়ে বলেন- শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ও বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছেন কিন্তু দেশের জনগণ তাদেরকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে- তাদের কোন স্বপ্ন বাস্তবায়ন হবে না বলে তিনি জানান। তিনি সবশেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ভরসা রেখে সকলের মাঝে ৩১ দফা ঘোষনা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। বিগত সময়ে তিনিসহ দলের হাজার হাজার নেতাকর্মীদের মামলা হামলাসহ জেল জুলুমের কথা উল্লেখ করেন। দল ক্ষমতায় এলে সকল অন্যায় অবিচারের বিচার করা হবে বলে তিনি জানান।
সমাবেশ শেষে হাইস্কুল ফুটবল মাঠ থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। যেটি গাংনী উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল বাজার হয়ে আবারও ফিরে আসেন।
এসময় সড়কে চলাচলকারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

গাংনীতে বিএনপির লিফলেট বিতরণ ও শোভা যাত্রা।।

আপডেট সময় : 08:33:03 am, Friday, 3 January 2025