Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এব্য চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মারামারি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:00:49 am, Wednesday, 1 January 2025
  • 218 বার পড়া হয়েছে

পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মারামারি।।

পাবনা প্রতিনিধি।।
   
পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়ে মারামারিতে জড়িয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বুধবার -১ জানুয়ারি- দুপুরে পাবনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান- ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে অংশ নিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে একেকজনের নেতৃত্বে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে আসেন। 
র‍্যালির আগে দুপুর ১টার দিকে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকেন। পরে ছাত্রদল ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
মারামারিতে জড়িয়ে পড়া দুই গ্রুপই একপর্যায়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কয়েকজন আহত হলেও তাদের তাৎক্ষণিকভাবে নাম-ঠিকানা পাওয়া যায়নি।
এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন- সেই সময় -মারামারির সময়- আমরা ফাঁকে ছিলাম- আমরা ঘটনা বুঝতে পারিনি। কারা করলো আমরা খোঁজখবর নিচ্ছি, খবর পেলে আপনাকে জানাব।
এ ব্যাপারে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আব্দুস সালাম বলেন- তেমন কোনো ঘটনা নয়, একটু ধাক্কাধাক্কি লেগেছিল। পরে নেতারা ঠিক করে দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মারামারি।।

আপডেট সময় : 11:00:49 am, Wednesday, 1 January 2025