Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

 রূপগঞ্জে প্রগতির কার্যালয়ে আগুনের ঘটনায় পতিত সরকারের দোসরদের জড়িতের অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:48:11 am, Sunday, 29 December 2024
  • 131 বার পড়া হয়েছে

 রূপগঞ্জে প্রগতির কার্যালয়ে আগুনের ঘটনায় পতিত সরকারের দোসরদের জড়িতের অভিযোগ।।

মোঃ আবু কাওছার মিঠু 
নারায়ণগঞ্জ-প্রতিনিধি।।
রূপগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তৈরি করা প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের-পিএবি- কার্যালয় আগুনের ঘটনায় ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত করে দোসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
 ফ্যাসিবাদী বিরোধী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রূপগঞ্জের মুড়াপাড়া- ভুলতা-গোলাকান্দাইল- তারাবো শিল্পাঞ্চালে ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপন করতে হবে। প্রগতির আগুনের ঘটনায় পতিত সরকারের স্থানীয় দোসরাই জড়িত। গতকাল ২৯ডিসেম্বর রবিবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সভাপতি জিজান মোল্লা এ দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রগতি এসোসিয়েশন বাংলাদেশ পিএবি- সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন- সহ-সভাপতি সজীব মিয়া- দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লবী- যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হোসেন রিয়াদ- নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলিমুল ইসলাম সিফাত-নাজমুল ইসলাম  প্রমুখ। 
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জিজান মোল্লা আরো বলেন- জননিরাপত্তায় ট্রাফিকের দায়িত্বে, সমাজের অসংহতি নিরুপণে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক নির্মূলে শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা রাখছে। সেই সকল শিক্ষার্থীদের গড়া প্রগতি এসোসিয়েশনে অগ্নিসংযোগ কোনভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। 
এছাড়া সংবাদ সম্মেলনে আগুনের ঘটনায় বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে জড়িয়ে রূপগঞ্জের চায়না-বাংলাদেশ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সেলিম প্রধানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করা হয়। সেলিম প্রধানের দেওয়া বক্তব্যের সঙ্গে প্রগতি এসোসিয়েশনের সদস্যদের কোন সম্পর্ক নেই। 
উল্লেখ্য গত ২৮ডিসেম্বর শনিবার ভোররাতে দুর্বৃত্তরা মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অবস্থিত প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের(পিএবি) অফিসে আগুন দেয়। আগুনে অফিসের চেয়ার, টেবিল, ডেক্স, কম্পিউটার, সিলিং ফ্যান, প্রয়োজনীয় নথিপত্র ও নগদ ১৫হাজার টাকাসহ তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ব্যাপারে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সারোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। 
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

 রূপগঞ্জে প্রগতির কার্যালয়ে আগুনের ঘটনায় পতিত সরকারের দোসরদের জড়িতের অভিযোগ।।

আপডেট সময় : 10:48:11 am, Sunday, 29 December 2024