Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

আটককৃত যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর ফাঁকা গুলিবর্ষণ ৩০লক্ষাধিক টাকার মাল লুট।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 12:22:52 pm, Thursday, 26 December 2024
  • 207 বার পড়া হয়েছে

আটককৃত যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর ফাঁকা গুলিবর্ষণ ৩০লক্ষাধিক টাকার মাল লুট।। 

মোঃ আবু কাওছার মিঠু 
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
   
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার ব্যবসায়ী তানভীর হাসান মিলনের-৩৯- স্ত্রী শামীমা আক্তার শ্যামলীর-৩০- ভাড়া বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুুর ও লুটপাট করেছে।
গত ২৫ডিসেম্বর বুধবার রাতে ২০-২২ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। সন্ত্রাসীরা ৩০লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে দাবি করা হয়েছে।
পুলিশ জানায়, তারাবো পৌরসভার খাদুন মৌজাস্থিত তানভীর হাসান মিলনের স্ত্রী শামীমা আক্তার শ্যামলী-৩০- সাব কবলা – ৫০৯৬-২৪ নম্বর দলিলে সাড়ে ৭ শতাংশ জমিতে দোতলা বাড়ি নির্মাণ করে ভোগ দখলে আছেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির ভুঁইয়া, যুবলীগ নেতা রায়হান কবির ভুঁইয়া সুমন বেশ কিছুদিন ধরে জোরপূর্বকভাবে শামীমা আক্তার শ্যামলীর বাড়ি দখলের পায়তারা করে আসছিলো। এ ঘটনায় জাহাঙ্গীর কবির ভুঁইয়ার ও তার সহযোগীরা শামীমা আক্তার শ্যামলীর স্বামী তানভীর হাসান মিলনকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। গত বুধবার রাতে একদল সন্ত্রাসী পিস্তল- রামদা, চাপাতি, দা-ছুরি, সুইচ গিয়ার- লোহার রড, চাইনিজ কুড়াল- ও আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা তানভীর হাসান মিলন ও তার ভাড়াটিয়া সফিক মিয়াকে বেদম প্রহার করে নগদ টাকা, স্বর্ণের চেইন- ৪০টি জুকি সুইং মেশিন- মোবাইল ফোনসহ ৩০লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। একপর্যায়ে তানভীর হাসান মিলনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ৪-৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত সফিক মিয়াকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
এদিকে খবর পেয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক -এসআই- কামরুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় হামলাকারীদের মধ্যে যুবলীগ নেতা রায়হান কবির ভুঁইয়া সুুমনকে গ্রামবাসী আটক করে পুলিশে সোর্পদ করে। রাত ১০ টার দিকে অজ্ঞাকত কারনে পুলিশ আটককৃত যুবলীগ নেতা রায়হান কবির ভুঁইয়া সুমনকে ছেড়ে দেয়। 
এ ব্যাপারে ব্যবসায়ী তানভীর হাসান মিলন তারাবো পৌরসভার খাদুন গ্রামের মজিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর কবির ভুঁইয়া-৬০- জাহাঙ্গীর কবির ভুঁইয়ার ছেলে রায়হান কবির ভুঁইয়া সুমন-৪৫- তোফাজ্জল মিয়ার ছেলে খোকন মিয়া-৪৭- হাকিম মিয়ার ছেলে রাজু মিয়াকে-৩০- নামীয় ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর- ৪০-১২- ২০২৪।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন- এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার ’গ’ সার্কেল মেহেদী ইসলাম বলেন, যুবলীগ নেতা রায়হান কবির ভুঁইয়া সুমনকে আটকের পর ছেড়ে দেওয়ার বিষয় আমার জানা নেয়। তবে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

আটককৃত যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর ফাঁকা গুলিবর্ষণ ৩০লক্ষাধিক টাকার মাল লুট।। 

আপডেট সময় : 12:22:52 pm, Thursday, 26 December 2024