Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র

অভিযানের নামে আইওয়াশ! অনিশ্চিত তিন হাজার হেক্টর জমির চাষাবাদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:30:15 am, Thursday, 12 December 2024
  • 175 বার পড়া হয়েছে

অভিযানের নামে আইওয়াশ! অনিশ্চিত তিন হাজার হেক্টর জমির চাষাবাদ

শওকত আলম, কক্সবাজার।

ঈদগাঁও জুড়ে ইটভাটায় ফসলি জমির টপ সয়েল লুটের মহোৎসব ।

ঈদগাঁওতে রাতের আধাঁরে হাজারো একর ফসলি জমির টপ সয়েল লুটের মহোৎসব চলছে। সংশ্লিষ্ট প্রশাসনের নাকের ডগায় সংঘবদ্ধ চক্র এ পরিবেশ বিধ্বংসী অপকর্ম অব্যাহত রাখলেও কতৃপক্ষ অভিযানের নামে আইওয়াশ করছে বলে অভিযোগ উঠছে। তড়িৎ ব্যবস্থা না নিলে পুরো উপজেলার সিংহভাগ জমি চাষ অযোগ্য হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

সরে জমিনে জানা যায়,বিগত সপ্তাহকাল ধরে সন্ধ্যা ঘনিয়ে আসলেই ঈদগাঁও উপজেলার চাষযোগ্য বিভিন্ন ইউনিয়নের ফসলি জমিতে শতাধিক অবৈধ ডাম্পারের বেপরোয়া চলাচল শুরু হয়। দেখা যায় রাতের আধাঁরে দৈত্যকারে স্কেভেটর দিয়ে ফসল জমির টপসয়েল কেটে ডাম্পার ভর্তি করে মাটিখেকোরা উপজেলার অর্ধডজন ইটভাটা ও অন্যান্য স্থানে সরবরাহ করে।রাতভর ধরে চলে পরিবেশ বিধ্বংসী এ অপকর্মে।

জমি মালিক ও নিরিহ কৃষকরা হয়রানির ভয়ে নাম প্রকাশ না করার শর্তে জানান,বিগত কয়েক বছর শুষ্ক মৌসুম আসলেই আওয়ামীলীগ ও তার দোসররা অবৈধ ভাবে জোর কাটিয়ে তাদের চাষের জমির মাটি গুলো লুট করে নিয়ে যেত।তখনকার প্রশাসন তাদের সাথে বুঝাপড়ায় থাকত।
যার কারণে মামলা,হামলা ও হয়রানির ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলার সাহস কেউ করতনা। যার ফল দাড়ায় উপজেলার চাষ যোগ্য জমি গুলো দিন গর্ত হয়ে যাওয়ায় চাষের অযোগ্য হয়ে উঠে। পুরো মৌসুম পানি জমে থাকায় কিংবা জমি গুলো উঁচু নিচু হয়ে যাওয়াতে পানি নিষ্কাশন কিংবা প্রয়োজনীয় সেচ দেয়া যায়না। যার কারণে ফলন হয়না।এভাবেই উপজেলা জুড়ে চাষ যোগ্য জমির পরিমাণ দিন দিন কমতে শুরু করে।

উপজেলার উল্লেখযোগ্য চাষের আবাদি জমি গুলো হচ্ছে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া জাঁইক্কা কাটা বিল, জালালাবাদের ধনকাবিল,চৌফলদন্ডী বিল,পোকখালী বিল,ইসলামাবাদের পূর্ব -পশ্চিম বিল ও ইসলামপুর বিল।

এসব কৃষক ও জমি মালিকরা অসহায়ত্ব প্রকাশ করে বলেন,আওয়ামীলীগ সরকার পালিয়ে যাওয়ার পর তারা আশা করছিল আগেরমত তারা মাটি লুটেরাদের অত্যাচার নির্যাতনের শিকার হবেনা।কিন্তু এখন হয়েছে তার উল্টো। আগের চাইতে আরো বেশি তারা চাষের জমি নিয়ে নির্যাতনের শিকার হচ্ছে বলে দাবি করছে। নব্য দোসরদের ছত্রছায়ায় পুরোনো মাটি খেকো আওয়ামী দোসররা আগের তুলনায় আরো বহুগুনে ফসলি জমির মাটি লুটে অর্ধডজন অবৈধ ইটভাটা ও নানা স্থানে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বিনিময়ে তারা প্রশাসনের বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে এসব করছে বলেও অভিযোগ তুলেছে।

নয়ত ঈদগাঁও আয়তনের দিক দিয়ে অতি ছোট একটি উপজেলা। বলতে গেলে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের নাকের ডগায় এ অপকর্ম রাতভর অবিরাম ভ অব্যাহত থাকলেও কার্যকর কোন পদক্ষেপ নিতে চোখে পড়েনি প্রশাসনকে।

সম্প্রতি গণমাধ্যমে এ নিয়ে লেখা লেখি হলে নবাগত ইউএনও বিমল চাকমা গত মঙ্গলবার অভিযান পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ইউএনও’র অভিযানকালে জমিতে মাটি কাটার দৈত্যকারের স্কেভেটর ও মাটি বহনে জড়িত অবৈধ ডাম্পার গুলো থাকলেও তা জব্দ করেনি রহস্যময় কারণে। ইউএনও চলে আসার পর আবারো পুরোদমে মাটি লুটের মহোৎসব চলতে থাকে।

আরেক প্রত্যক্ষদর্শী জানান,ইউএনও গাড়ি জব্দ করে এক জনপ্রতিনিধির জিম্মায় দিলেও পরে এ গাড়ি কিভাবে ছাড়িয়ে নেয় জানা যায়নি। আবার অনেকে বলাবলি করছে ইউএনও’র নাম ভাঙ্গিয়ে এক জনপ্রতিনিধি মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর গ্রামীণ রাস্তা দিয়ে মাটিবাহি অবৈধ ডাম্পারের বেপরোয়া চলাচলে অনেক পথচারীকে অকালে জীবন দিতে হয়েছে। আবার অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।

জমি মালিক ও কৃষকদের দাবি বিগত এক সপ্তাহ ধরে এ অবস্থা চলে আসছে। যদি তা বন্ধে তড়িৎ ব্যবস্থা নেয়া না হয় তাহলে ঈদগাঁও উপজেলার আবাদি ফসলি জমির চাষাবাদ অনিশ্চয়তার মুখে পড়বে । তাই তারা অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

বর্ণিত বিষয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার সাথে কথা হলে জানান,গত মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক সিন্ডিকেটকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

ঈদগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব) জাহিদ হাসানের সাথে কথা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি অবগত এবং এভাবে টপসয়েল লুট অব্যাহত থাকলে আগামী চাষাবাদ মৌসুমে ব্যাপক প্রভাব পড়বে এতে সন্দেহ নেই। তিনি বিগত সপ্তাহেও এ বিষয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এবং তিনি এ আবাদি জমি রক্ষায় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন

অভিযানের নামে আইওয়াশ! অনিশ্চিত তিন হাজার হেক্টর জমির চাষাবাদ।।

আপডেট সময় : 05:30:15 am, Thursday, 12 December 2024