Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

রূপগঞ্জে ১৪৫ ধারা ভঙ্গ করে নির্মাণ কাজ অব্যাহত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:14:58 pm, Wednesday, 27 November 2024
  • 275 বার পড়া হয়েছে

রূপগঞ্জে ১৪৫ ধারা ভঙ্গ করে নির্মাণ কাজ অব্যাহত।।

মোঃ আবু কাওছার মিঠু 
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগবেড়- টিনর- কেয়ারিয়া ও জলসিঁড়ি এলাকার আতঙ্ক রমজান মিয়া ও তার সহযোগিদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। 
বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে বাগবেড় এলাকায় লায়লা গ্রুপের পালিত সন্ত্রাস রমজান আজ কোটিপতি বনে গেছেন। গত ৫ আগষ্টের পর থেকে লায়লা গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ছাত্র-জনতা আন্দোলনের হত্যা মামলার আসামি সিদ্দিকুর রহমান পলাতক রয়েছেন। তিনি পলাতক থাকলেও তার নিয়োজিত সন্ত্রাসী মেহেদী হাসান ও রমজান মিয়ার নেতৃত্বে এলাকার শত শত মানুষের জমি না কিনেই বালু ভরাটসহ পাকা স্থাপনা নির্মাণ করছেন।
 তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে ৪৯৬ ও ৭৫০ নম্বর মামলা ও ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা থাকা সত্বেও কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। 
জানা গেছে- ৫ আগস্টের পর থেকে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি সিদ্দিকুর রহমান পলাতক থাকলেও গত ২১ আগস্ট তার স্বাক্ষর জাল করে এলাকাবাসীর বিরুদ্ধে ভুমি প্রতিরোধ আইনে এবং এডিসি কোর্টে মিছ আপীল করে। মামলা দুটিতে পৃথক স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। লায়লা গ্রুপের সমস্ত কাজ করছেন বাগবেড় এলাকার রমজান মিয়া ও মেহেদী হাসান। তাদের সঙ্গে সিদ্দিকুর রহমানের নিয়মিত যোগাযোগ থাকায় লায়লা গ্রুপে লাখ লাখ টাকার কাজ চলমান রয়েছে। রমজান ও মেহেদীকে আটক করে আইনের আওতায় আনা হলে সিদ্দিকুর রহমানের খোঁজ পাওয়া যাবে বলে এলাকাবাসী জানান।
সন্ত্রাসী রমজান মিয়া ৫ আগস্টের আগে আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়ে লায়লা গ্রুপে বালু ভরাট ও বাউন্ডারী দেওয়াল নির্মাণের কাজ নিয়ন্ত্রণ করতেন। এখন আবার বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী রমজান মিয়া এলাকাবাসীর বিরুদ্ধে মামলা- হামলা ও হুমকি-ধামকি দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে লায়লা গ্রুপের সকল কাজকর্ম চালিয়ে যাচ্ছে। রমজান মিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে। 
এদিকে সন্ত্রাসী রমজান মিয়া ও তার বাহিনী পূর্বাচলের বিভিন্ন প্লটের গেইট চুরি, জলসিঁড়ি আবাসন কোম্পানীর ১০০ ফিট সড়কে ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। নীলাচল কোম্পানিতে ডাকাতি করে ফ্যান- টিভি- ফ্রিজ- এসি- আসবাবপত্র ও প্রয়োজনী কাগজপত্র লুটপাট করে সন্ত্রাসী রমজান ও তার সহযোগিরা নিয়ে গেছে।
অভিযুক্ত রমজান মিয়া জানান- ৫ আগস্টের পর সিদ্দিকুর রহমানের দেওয়ার মামলা পরিচালনার দায়িত্ব দেন মেহেদী হাসানকে। পরে মেহেদী হাসান বাদি হয়ে এলাকাবাসীর বিরুদ্ধে দুটি মামলা করেন। আমি লায়লা গ্রুপে চাকুরি করি। আমি কোনো অনিয়মের সাথে সম্পৃক্ত নই। প্রশাসনকে ম্যানেজ করেই লায়লা গ্রুপের কাজ অব্যাহত আছে।   
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- লিয়াকত আলী জানান, লায়লা গ্রুপের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, মেহেদী হাসান ও রমজান মিয়াদের বিরুদ্ধে চীফ জুডিশিয়াল আমলী আদালতে মামলা হয়েছে। আদালতের নির্দেশনায় তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৪৫ ধারা ভঙ্গ করে নির্মাণ কাজ অব্যাহত।।

আপডেট সময় : 12:14:58 pm, Wednesday, 27 November 2024