Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোমেশ্বরীও কর্ণঝোড়া নদী থেকে বালু লুটপাটের মহোৎসব।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:10:40 pm, Monday, 25 November 2024
  • 261 বার পড়া হয়েছে

সোমেশ্বরীও কর্ণঝোড়া নদী থেকে বালু লুটপাটের মহোৎসব।।

আনিছ আহমেদ শেরপুর।।
  
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সোমেশ্বরী ও কর্ণঝোড়া নদী থেকে বালু লুটপাটের মহোৎসব চলছে।  
স্থানীয় বালু দস্যুরা শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীর বালিজুরি- হালুয়াহাটি-খাড়ামুড়া- রাঙ্গাজান- তাওয়াকোচা কর্ণঝোড়া নদীর হাড়িয়াকোনা,মেঘাদল, কর্ণঝোড়া, বাবলাকোনা এলাকায় শতাধিক ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু লুটপাটের মহোৎসব চলছে।  
          
বেপরোয়া ভাবে বালু লুট পাটের কারণে উল্লেখিত এলাকাগুলোতে নদীপাড়ের বসতবাড়ি এ- আশপাশের এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান- সেতুটি ও রাস্তাঘাট হুমকির সম্মুখীন হয়ে পরছে। দেখা দিয়েছে নদী ভাঙ্গন।     
বালিজুরি গ্রামের আব্দর রহিম- খাড়ামুড়া গ্রামের সাইফুল ইসলাম- তাওয়াকোচা গ্রামের ইউপি সদস্য রহমত আলী- খায়রুল ইসলাম- মহসিন আলী- বাবলাকোনা গ্রামের ইউপি সদস্য আফির উদ্দিন- মেঘনাদলে তোফাজ্জল হোসেনসহ আরো অনেকেই জানান বালু দস্যুরা   
দিনেরাতে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। তাদের অভিযোগ দিনে রাতে এসব এলাকা থেকে অর্ধকোটি টাকা মূল্যের বালু লুটপাট করা হচ্ছে।   
বালুদস্যুরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ পর্যন্ত খুলতে সাহস পান না। আবার কেউ মুখ খুললে তাদের বিরুদ্ধে করা হয় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ।
জানা গেছে- কর্নঝোড়া নদীর বালু লুটপাট নিয়ন্ত্রণ করেন সিংগাবরুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়ার নেতৃত্বে বালুদস্যু মাসদ- মানিক মিয়া- ইয়াসিন- আব্দুস সালাম- সালমান- রহমান আলী বিডিআরসহ ১৫-২৫ জনের একটি সিন্ডিকেট এ বালু লুটপাটের সাথে জড়িত। তবে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া বলেন তিনি একসময় বালু ব্যবসার সাথে জড়িত ছিলেন এখন তিনি বালু ব্যবসার সাথে নেই। 
তিনি বলেন অন্যান্যরা এখনও বালু উত্তোলনের সাথে জড়িত আছেন। আর সোমেশ্বরি নদীর বালু উত্তোলন নিয়ন্ত্রণ করছেন তাওয়াকোচা বালু মহালের ইজারাদার শামীম আহম্মেদ। অনুসন্ধানে জানা গেছে- তাওয়াকোচা বালু মহালের ইজারাদার শামীম আহমেদ ৭ হাজার ৫০০ টাকা চাঁদা নিয়ে তার বালু মহালের চালান বইয়ের একটি সিলিপ দিয়ে অবৈধ বালুর বৈধতা দিচ্ছেন। 
ব্যবসায়ীদের সাথে কথা হলে জানা গেছে, বর্তমানে প্রতিট্রাক বালু ৩৫ হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে। 
     
প্রতিদিন এসব এলাকা থেকে অবৈধভাবে ১০০ ট্রাক বালু বিক্রি করা হচ্ছে। উপজেলার সর্বত্র হাট বাজার গ্রামেগঞ্জে পাড়া মহল্লায় রাস্তার আশেপাশে বালুরহাটে পরিণত হয়েছে। স্তপ করে দেখা হয়েছে বালু।    
এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।    
এভাবে প্রতিদিন বিক্রি করা হচ্ছে লাখ লাখ টাকা মূল্যের বালু । শুধু তাই নয় নদীর আশাপাশের এলাকায় বনের জমিতে গভীর গর্ত করে উত্তোলন করা হচ্ছে বালু। 
পাড় কেটে অবাধে বালু লুটপাটের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য হুমকির সম্মুখীন হয়ে পড়ছে । অপরদিকে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণের রাজস্ব আয় থেকে।  
অবাধে বালু উত্তোলন ও পরিবহনের কারনে নদীর দু’পাশের রাস্তাগুলো ক্ষতবিক্ষত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে ।    
বর্তমানে প্রতিদিন লাখ লাখ টাকা মূল্যের বালু উত্তোলন করে অবাধে বিক্রি করা হচ্ছে। অবৈধভাবে উত্তোলনকৃত বালু বন্ধের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যেই অভিযান পরিচালনা করা হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে বালুর উত্তোলন যন্ত্র। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে করা হচ্ছে বালু উত্তোলনকারী শ্রমিকদের জরিমান। 
কিন্তু অবৈধভাবে উত্তোলন বন্ধ হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ শ্রমিকদের বালু উত্তোলন যন্ত্র ভাঙচুর ও জরিমানা করা হচ্ছে। এতে গডফাদাররা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। ফলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। 
একদিকে চালানো হচ্ছে অভিযান। অপরদিকে বালু লুটপাট। তাওয়াকোচা বালু মহালের ইজারাদার শামীম আহমেদ বলেন আমি অবৈধ বালু উত্তোলনকারীদের কাছ থেকে কোন চাঁদা আদায় করি না। 
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবেদ আহমেদ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন অবৈধ বালু উত্তোলনকারীরা পলিসি পরিবর্তন করে করেছে। 
তারা আগে দিনের বেলায় বালু উত্তোলন করতো। এখন রাতের অন্ধকারে বালু উত্তোলন করা হচ্ছে। এ কারণে অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন এরপরেও অভিযান পরিচালনা করা হবে।       

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

সোমেশ্বরীও কর্ণঝোড়া নদী থেকে বালু লুটপাটের মহোৎসব।।

আপডেট সময় : 12:10:40 pm, Monday, 25 November 2024