Dhaka , Sunday, 26 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের জের ধরে রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারী ছাত্রদল নেতা বহিষ্কার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:32:20 am, Monday, 18 November 2024
  • 110 বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশের জের ধরে রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারী ছাত্রদল নেতা বহিষ্কার।।

মোঃ আবু কাওছার মিঠু 
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
  
সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের উপর হামলাকারী নারাণয়গঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল ১৮নভেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে বহিষ্কারাদেশ প্রদান নিশ্চিত করেছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেনের সভাপতিত্বে পৃথক সভায় তীব্র নিন্দা- প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়।  
পুলিশ জানায়- গত ১৭নভেম্বর রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ৫নং ক্যানেল এলাকায় দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের উপর ৪০- ৫০ সদস্যের একদল সন্ত্রাসী হামলা চালায়। মাদক- কিশোরগ্যাং ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ও দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ছাত্রদল নেতা ইয়াছিন মিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলাকারীরা জাহাঙ্গীর মাহমুদকে বেদম প্রহার ও শরিরের বিভিন্নস্থানে ইট দিয়ে থেঁতলে দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
   
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ জানান- তিনি কালবেলা পত্রিকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিনের বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক- চাঁদাবাজি- নৈরাজ্য ও জমি দখলসহ অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ দিন ধরে ইয়াসিন মিয়া ক্ষতি পূরণ বাবদ জাহাঙ্গীর মাহমুদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ইয়াসিন মিয়া বিভিন্ন সময় জাহাঙ্গীর মাহমুদকে হত্যাসহ মামলা হামলার হুমকি দিয়ে আসছিলো।গত রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিনের নেতৃত্বে রাব্বিল-ইমনসহ ৪০-৫০ সদস্যের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গীর মাহমুদকে অবরুদ্ধ করে চাঁদা দাবি করে। একপর্যায়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেয়। এসময় জাহাঙ্গীরের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ইয়াসিন মিয়া বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকা ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় 
এ ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর -২৯-১১-২০২৪। 
   
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, কোন সন্ত্রাস- চাঁদাবাজ- মাদক ব্যবসায়ী- জমি দখলবাজসহ অপরাধীরা দলের কেউ না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলে কোন অপরাধীদের ঠাঁই নেই। অপরাধ করলে আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশ রয়েছে। এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে অনুরোধ জানাচ্ছি। 
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার -গ সার্কেল-মেহেদী ইসলাম বলেন- এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। ইতিমধ্যে যৌথবাহিনী ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ হামলার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনে আওতায় আনা হবে ।  
   
এ ব্যাপারে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে আবু বক্করের ছেলে ইয়াছিন মিয়া-২৮- নাছির গাজীর ছেলে কাজল-৪৫- মোজাম্মেল হকের ছেলে রাব্বিল-২৮- আমিন উদ্দিনের ছেলে ইমন-২৬- ও জামাই সর্দারের ছেলে রকিকে-২৫- নামীয় ও অজ্ঞাত ৪০-৫০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের জের ধরে রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারী ছাত্রদল নেতা বহিষ্কার।।

আপডেট সময় : 09:32:20 am, Monday, 18 November 2024