Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

ঢাবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটিকে ছাত্রশিবিরের ফুলের শুভেচ্ছা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:22:56 pm, Wednesday, 13 November 2024
  • 206 বার পড়া হয়েছে

ঢাবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটিকে ছাত্রশিবিরের ফুলের শুভেচ্ছা।।

জাবির আহম্মেদ জিহাদ
স্টাফ রিপোর্টা।।
   
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র -টিএসসি -তে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে উপস্থিত হন ছাত্রশিবিরের একটি প্রতিনিধিদল। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এ সময় ছাত্রশিবিরের দায়িত্বশীলরা সাংবাদিকদের নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।
প্রতিনিধিদলের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। সাম্প্রতিক সময়ে সংঘটিত গণঅভ্যুত্থানে সাংবাদিকদের সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকা তুলে ধরতে গিয়ে সাদিক বলেন -ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি দেশের গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ঘটনার যথাযথ প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করছে।” তিনি আরও বলেন- আমরা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
সৌজন্য সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। সাদিক কায়েম বলেন-সাংবাদিকদের কাজের ক্ষেত্রে স্বাধীনতা- নিরপেক্ষতা ও সাহসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা বজায় থাকুক এবং এর জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে। 
উল্লেখ্য- সম্প্রতি সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ডুজা কার্যালয়ে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেন। নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার -বাসস- বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোতাহার হোসেন।
নির্বাচনের পর ছাত্রশিবিরের এই শুভেচ্ছা বার্তা ও সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে উৎসাহিত করেছে। সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনে যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন-তা প্রশংসিত হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা প্রেরণ করেছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা- দায়িত্বশীল সাংবাদিকতা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে আশা ব্যক্ত করেছেন কমিটির নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

ঢাবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটিকে ছাত্রশিবিরের ফুলের শুভেচ্ছা।।

আপডেট সময় : 02:22:56 pm, Wednesday, 13 November 2024