Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

পুলিশের গুলিতে পা ফুটো হয়ে যাওয়া সেই রাজিবের পাশে বিএনপি নেতা মঞ্জু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:39:40 am, Thursday, 7 November 2024
  • 240 বার পড়া হয়েছে

পুলিশের গুলিতে পা ফুটো হয়ে যাওয়া সেই রাজিবের পাশে বিএনপি নেতা মঞ্জু।।

পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোণা- প্রতিনি।।
   
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মারাত্মক আহত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন নেত্রকোণার দুর্গাপুরের রাজিব মিয়া। বুধবার দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামে তার বাড়িতে গিয়ে সার্বিক খোঁজখবর নিয়েছেন বিএনপি নেতা মঞ্জুরুল হক মঞ্জু। এসময় তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ খুব কাছ থেকে টার্গেট করে রাজিব মিয়ার পায়ে গুলি করে। পায়ের একপাশ দিয়ে গুলি ঢুকে হাড়মাংস ভেদ করে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। পরে তার মামাতো ভাই তাকে উদ্ধার করে। উদ্ধারকালে পুলিশ ওই ব্যক্তিকেও গুলি করে। পরবর্তীতে স্থানীয় জনতার সহায়তার হাসপাতালে ভর্তি করা হয় রাজিব মিয়াকে। পঙ্গু হাসপাতালে চলে তার পায়ের অপারেশন। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। রাজিব ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন। তার আয় দিয়েই চলতো পুরো পরিবার। 
রাজিব মিয়ার মা রাবেয়া খাতুন বলেন,পুলিশ আমার সুস্থ সবল ছেলেকে গুলি করে পঙ্গু বানিয়ে দিয়েছে। যে ছেলের রোজগার দিয়ে আমাদের সংসার চলতো সে আজ বিছানাবন্দী। অভাব অনটনের সংসারে তার উন্নত চিকিৎসা করাও সম্ভব না। সরকারের কাছে আবেদন তারা যেন আমার এই ছেলের পাশে দাঁড়ায়।
বর্তমানে বিছানাবন্দী হয়ে দুর্বিষহ জীবন কাটানো রাজিব মিয়া বলেন,গুলি খাওয়ার পর থেকে দুনিয়াটা আমার জন্য অন্ধকার। বিছানা থেকে উঠতে পারিনা। বন্ধুবান্ধব রাস্তায় চলাফেরা করে,জানালা দিয়ে তাকিয়ে আমি ভাবি একটু যদি হাঁটতে পারতাম। এখন আমার শুধু কান্না পায়। 
রাজিব মিয়াকে দেখতে এসে বিএনপি নেতা মঞ্জুরুল হক বলেন,রাজিবের এই করুণ অবস্থা দেখে আমি খুব ব্যথিত। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। আমি সাধ্যমতো তার পাশে দাঁড়ালাম। সরকার এবং সমাজের বিত্তবানদের তার পাশে দাঁড়াতে অনুরোধ জানাই। 
স্থানীয় এলাকাবাসী বলছেন উন্নত চিকিৎসা পেলে রাজিব মিয়া হয়তো আগের মতো হাঁটতে পারবে। উন্নত চিকিৎসাই পারে তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

পুলিশের গুলিতে পা ফুটো হয়ে যাওয়া সেই রাজিবের পাশে বিএনপি নেতা মঞ্জু।।

আপডেট সময় : 05:39:40 am, Thursday, 7 November 2024