Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

গাজীপুরে স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে প্রেমিককে কুপিয়ে হত্যা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:31:27 am, Tuesday, 5 November 2024
  • 199 বার পড়া হয়েছে

গাজীপুরে স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে প্রেমিককে কুপিয়ে হত্যা।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।। 
গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়িতে স্ত্রীকে প্রেমিকর  সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে দুজনকেই কুপিয়েছেন স্বামী আজিজুল হক। এতে প্রেমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন স্ত্রী তাসলিমা খাতুন।
সোমবার -৪ নভেম্বর- সকালে শ্রীপুর পৌর এলাকার চন্নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম -৩০- দিনাজপুরের হাকিমপুর উপজেলার পলিবটতলী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।  আহত তাসলিমা খাতুন -২৮- ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল হকের স্ত্রী। আজিজুল পেশায় কাঠমিস্ত্রী- শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করছিলেন ।
স্থানীয়  সূত্রে জানাযায় , নিহত আশরাফুল ও আজিজুলের স্ত্রী তাসলিমা একই কারখানায় চাকরি করতেন।  আশরাফুল ইসলাম  এসএস ফ্যাশন নামক একটি কারখানা ব্যবস্থাপক হিসেবে   কর্মরত ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরকীয়ার বিষয়টি স্বামী আজিজুল হক জানতে পেরে তাদের সতর্ক করে দেওয়ার পাশাপাশি স্ত্রীকে ওই কারখানায় চাকরি করা থেকে বিরত রাখেন। সোমবার সকালে আজিজুল প্রতিদিনের মতো  কাজে চলে যান। বিশেষ প্রয়োজনে ঘণ্টাখানেক পর বাসায় ফেরেন। এসে বসত ঘর ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে অনেক ডাকা ডাকির পর দরজা খুলেন তাসলিমা। আপত্তিকর  অবস্থায় দেখতে পান আশরাফুল ও তাসলিমাকে। উত্তেজিত হয়ে আজিজ ধারালো বঁটি দিয়ে দুজনকে এলোপাতাড়ি কোপান। ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রক্তাক্ত অবস্থায় আজিজ পালিয়ে যান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত আশরাফুল ইসলামের শ্যালক আশরাফুল আলম বলেন, সাতবছর ধরে দুলাভাই আমার বোন ফাতেমাকে নিয়ে শ্রীপুরে থাকেন। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। দুলাভাই চন্নাপাড়া গ্রামে এসএস ফ্যাশন নামে একটি কারখানা পরিচালনা করেন। আজ দুপুরে স্থানীয়রা ফোন করে বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে আজিজুল হকের বসতবাড়ির উত্তর পাশের পাকা ঘরের ভেতর মেঝেতে দুলাভাইয়ের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল  বিষয়টি নিশ্চিত করে জানান , ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জেরে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

গাজীপুরে স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে প্রেমিককে কুপিয়ে হত্যা।।

আপডেট সময় : 07:31:27 am, Tuesday, 5 November 2024