Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাছ ফেলে আবারও ডাকাতি আহত-২।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:46:33 pm, Saturday, 2 November 2024
  • 159 বার পড়া হয়েছে

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাছ ফেলে আবারও ডাকাতি আহত-২।।

মেহেরপুর প্রতিনিধি।।
   
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে আবারও গাছ ফেলে বেশ কয়েকটি যানবাহনে গণ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার -২ নভেম্বর- ভোর ৩ টার দিকে গাংনী উপজেলার আকুবপুর এলাকায় এ গণ ডাকাতির ঘটনা ঘটে।
ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাস- চাপাইনবয়াবগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা কয়েকটি ট্রাক- মাইক্রোবাস- রোগীবাহী এম্বুলেন্স ও ছোটখাটো বেশ কয়েকটি যানবাহনের যাত্রীদের কাছ থেকে মারধর- বোমা মারা ও অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় লক্ষাধিক টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায় ২০-২২ জনের ডাকাত দলের সদস্যরা।
এসময় যানবাহন থামাতে নারাজ হলে ডাকাত দলের সদস্যরা ট্রাক চালক মুজাহিদের -৩০- ডান হাত ও হেলপার হাসানের -২৫- বাম হাতে দেশীয় অস্ত্র দ্বারা কোপ দিয়ে তাদের রক্তাক্ত জখম করে আহত করেন। ঘটনায় একটি ট্রাক ডাকাত দলের হাত থেকে বাঁচতে পলায়নের চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে য়ায়।
ডাকাতির ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে বামুন্দীর একটি ক্লিনিক পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
জানা যায়, ডাকাত দলের সদস্যরা সড়কের পাশের গাছ কর্তন করে সড়কের উপর ২ টি গাছ ফেলে বিভিন্ন যানবাহনে প্রায় ঘন্টাব্যাপী তান্ডব চালায়। এসময় ৯৯৯ এ পুলিশি সহায়তা পেতে ফোন করা হলে ডাকাতদল চলে যাবার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বলে জানান ট্রাক চালক আলাউদ্দিন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- সংবাদ পাওয়ায় পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে আটকের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য- গত সেপ্টেম্বরে একই কায়দায় আকুবপুর এলাকায় আরও একটি ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও গাংনী-হাটবোয়ালিয়া সড়কের ইঁকুড়ীতে ২০-২২ জনের মোটরসাইকেল থামিয়ে মারধর করে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয় এবং হিন্দা-ভোমরদহ সড়কে একজন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভকে দেশীয় অস্ত্র দিয়ে জখম করা হয়েছে।
তাছাড়া মাইলমারী গ্রামের কয়েকটি দোকানেও চুরিসহ বিভিন্ন এলাকায় অসংখ্য চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা সকলেরই জানা।
এলাকাবাসীরা জানান- শেখ হাসিনা পদত্যাগের পরপরই এসব অঘটনের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এহেন ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে। ইতিপূর্বে রাত ২ টার সময় সড়কে চললেও কোন সমস্যা না হলেও এখন সন্ধার পরে বাইরে বেরুতে বুক কাপে। সড়কে নিয়মিত পুলিশি টহল না থাকায় নাকি এমন ঘটনা বৃদ্ধি পেয়েছে। এমতবস্থায় প্রতি ৫-১০ মিনিট পরপর সড়কগুলোতে পুলিশি টহল জোরদারের দাবি সাধারণ মানুষসহ যানবাহন চালকদের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাছ ফেলে আবারও ডাকাতি আহত-২।।

আপডেট সময় : 03:46:33 pm, Saturday, 2 November 2024