Dhaka , Sunday, 26 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ অস্ত্রধারী গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন সিএমপি’র নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময় কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে:- ডিসি জাহিদ নারায়ণগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ বর্ষাকাল এলেই সরগরম পাইকগাছার নার্সারি; শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন।

আশুলিয়ায় ডিম ভর্তি পিকআপ ডাকাতি গ্রেপ্তার ৬।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:55:00 pm, Thursday, 31 October 2024
  • 117 বার পড়া হয়েছে

আশুলিয়ায় ডিম ভর্তি পিকআপ ডাকাতি গ্রেপ্তার ৬।।

মোঃ মনির মন্ডল সাভার।।
আশুলিয়ায় ডিম ভর্তি একটি পিকআপ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া পিকআপসহ ২৮ হাজার ৮০০ পিস ডিম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার -৩১অক্টোবর- দুপুর ১২টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আবুবকর সিদ্দিক। এর আগে- বুধবার -৩০ অক্টোবর- আশুলিয়ার টঙ্গাবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন এসআই আশরাফুল ইসলাম- এএসআই রেজাউল তালুকদার ও এএসআই মেহেদী হাসান।
গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা হলেন- জামালপুর জেলা সদরের কচুনদরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রহমান ফকির- সিরাজগঞ্জের চৌহালী থানার শৈলজানা গ্রামের আজগর আলী বেপারীর ছেলে মো. মনির বেপারী, গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ছোট ভগবানপুর গ্রামের মৃত নুরুল আকন্দের ছেলে মো. শাহীন আকন্দ- গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার শেরপুর গ্রামের মৃত আনিসুর সোনারের ছেলে মো. সজিব জয় সোনার- একই এলাকার চক ভাগবানপুর গ্রামের মোহাম্মদ আলী সরকারের ছেলে মো. সফি সরকার ও ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার কাঠালিয়া গ্রামের সাহেব আলী হাওলাদারের ছেলে মো. বাবুল মিয়া। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে ওসি আবুবকর সিদ্দিক জানান- সম্প্রতি দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। ফলে ডাকাতি ও লুটপাট বেড়েছে। আমরা এ দিকটায় নজড় দিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজসহ গত এক সপ্তাহে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ মোট ১৬ জন ডাকাত গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।
তিনি আরও জানান, গত ২৯ অক্টোবর ভুক্তভোগী মনির হোসেন টাঙ্গাইল এলাকা থেকে একটি পিকআপে মোট ২৮ হাজার ৮০০ পিস ডিম লোড করে মিরপুর-১৪ নম্বর ক্যান্টনমেন্ট এলাকার উদ্দেশ্যে চালক ও হেলপারের মাধ্যমে পাঠিয়ে দেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে পৌঁছলে পিকআপটি লক্ষ্য করে ইটের ঢিল ছুড়ে চালক  ও হেলপারের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে পিকআপ থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ীর চালক ও হেলপারকে মারপিট করে পিকআপ থেকে তাদের নামিয়ে দেয়। পরবর্তীতে ডাকাতরা ডিম ভর্তি পিকআপ নিয়ে আরিচার দিকে চলে যায়। পরে আবার তারা আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এসে মো. বাবুল মিয়ার কাছে ডিমগুলো বিক্রি করেন।
থানা পুলিশ জানান, ঘটনার দিন ভুক্তভোগী মনির হোসেন আশুলিয়া থানায় এসে মৌখিক অভিযোগ দিলে তৎক্ষনাৎ একটি তদন্ত টিম গঠন করে অভিযানে পাঠানো হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ীর আশুতোষ মন্ডলের মার্কেটের সামনে থেকে আব্দুর রহমান ফকির ও মো. মনির হোসেন নামের দুই বেপারীকে আটক করে লুণ্ঠিত ডিম উদ্ধার করে পুলিশ। পরে আটক দুইজনের দেওয়া তথ্যমতে বাকি চারজনকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।  
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ডাকাত দলের ছয় সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক

আশুলিয়ায় ডিম ভর্তি পিকআপ ডাকাতি গ্রেপ্তার ৬।।

আপডেট সময় : 01:55:00 pm, Thursday, 31 October 2024