Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

সীতাকুণ্ডের এখনো বহাল তবিয়তে সেই সাব-রেজিস্ট্রার বন্ধ হয়নি ঘুষ লেনদেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:20:40 pm, Monday, 7 October 2024
  • 223 বার পড়া হয়েছে

সীতাকুণ্ডের এখনো বহাল তবিয়তে সেই সাব-রেজিস্ট্রার বন্ধ হয়নি ঘুষ লেনদেন।।

সি:স্টাফ রিপোর্টার- চট্টগ্রাম ব্যুরো।।
ঘুষের দায়ে অভিযুক্ত সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব এখনো বহাল তবিয়তেই রয়েছেন।ঘুষ লেনদেনও করেন আগের মতই। 
জুলাই বিপ্লবের শুরুতে তার ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সীতাকুণ্ডের দলিল লিখকগণ ফুসে ওঠে। সেসময় নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক -আইজিআর- জেলা রেজিস্ট্রার ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার বরাবর সাব-রেজিস্ট্রারের ঘুষ-দুর্নীতির উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। 
পরে আইজিআর এর নির্দেশে জেলা রেজিষ্টারের হস্তক্ষেপে রায়হান হাবিব আর ঘুষ লেনদেন না করার প্রতিশ্রুতি দিলে তাকে স্বপদে বহাল রাখা হয়। ৫ আগস্টের পর দেশজুড়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সংশোধন হলেও ঘুষ লেনদেন থেকে এক চুলও সরে আসেননি সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব। নানা চল ছুতোই তিনি ঘুষের হার বাড়িয়ে দিয়েছেন আগের চেয়ে দ্বিগুণ। 
সোমবার ৭ অক্টোবর দুপুরে দলিল লিখক হারুন অর রশিদ ওয়ারিশ সূত্রে একখানা দলিল উপস্থাপন করলে সাব-রেজিস্ট্রার তাকে খাস কামরায় ডেকে নেন। এ সময় হারুনের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি। হারুন অপরাগত প্রকাশ করলে সাব-রেজিস্ট্রার তার সাথে অশালীন আচরণ করেন এবং তার সনদ বাতিলের হুমকি দেন।
বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন দলিল লিখকরা। পরিস্থিতি শান্ত করতে দলিল লিখক সমিতিতে হারুনকে ডেকে ঘটনার যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সমিতির নেতারা। 
এদিকে খবর পেয়ে সংবাদ সংগ্রহে স্থানীয় সাংবাদিক ফারহান সিদ্দিক ও আব্দুল মামুন সাব-রেজিস্ট্রারের খাস কামরায় গিয়ে তার বক্তব্য চাইলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তাদের -গেট আউট- বলে চিৎকার বের করে দেন। একজন সরকারী কর্মকর্তার এমন অসৌজন্যমূলক আচরণে উপস্থিত সাংবাদিক ও সেবাগ্রহীতাগন হতভম্ব হয়ে পড়েন।
তবে রায়হান হাবিবের ঘুষদাবি কিংবা ক্ষিপ্ত আচরণ এবারই প্রথম নয়। একবার চাহিদা মত ঘুষ আদায় করতে না পারায় তার অফিসের বয়োবৃদ্ধ কর্মচারীর ওপর চড়াও হন তিনি।
দলিল লিখকগণ জানান- গত জুলাই ১ তারিখে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে লিখিত অভিযোগের পর দলিল লিখকগণের কাছ থেকে অতিরিক্ত ঘুষ না নেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা থেকে সরে আসেন রায়হান হাবিব। এমনকি বর্তমানে ঘুষের মাত্রা এতটাই বেড়েছে যে ঘুষ দাবি মেটাতে না পারায় দলিল নিবন্ধনের পরিমাণ বহুলাংশে কমে গিয়েছে।
দলিল লিখক সমিতির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান- সাব-রেজিস্ট্রার আইন দেখিয়ে ওয়ারিশ সূত্রে দলিলসমূহ সম্পাদন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন। অথচ চাহিদামত ঘুষ দিলে আবার সে দলিল নিবন্ধন করা হয়। গত এপ্রিলে রায়হান হাবিব যোগদানের পর হতে এমন অসংখ্য দলিল সম্পাদিত হয়েছে।
সীতাকুণ্ড দলিল লিখক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন- গত জুলাইয়ে জেলা রেজিস্ট্রারের অনুরোধে আমরা কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করি। কিন্তু সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব ঘুষ নেয়া থেকে এক চুলও সরে আসেননি।
একই সাথে তার অশালীন আচরণ চরম আকার ধারণ করেছে। তরুণ থেকে বয়োবৃদ্ধ কেউই তার আক্রমণাত্বক আচরণ থেকে রেহাই পাচ্ছে না। আমরা অবিলম্বে রায়হান হাবিবের অপসারণ দাবি করছি।
দলিল লিখক হারুনুর রশিদ বলেন- আমরা সবসময়ই সাব-রেজিস্ট্রার এর চাহিদা মত ঘুষ দিয়ে কাজ করতে বাধ্য হই। আজকের দলিলটি আমার এক উকিল বন্ধুর। তাই সাব-রেজিস্ট্রার আমার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ চাইলে আমি অপারগতা প্রকাশ করি। এতে তিনি ক্ষিপ্ত হন এবং অনেক লোকের উপস্থিতিতে আমাকে হেনস্থা করেন।
সাংবাদিক ফারহান সিদ্দিক বলেন- এতদিন সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অশালীন আচরণের কথা শুনেছি আজ স্বচক্ষে দেখলাম। সরকারি কর্মকর্তার আচরণ এতটা নিচু মানের হতে পারে তা রায়হান হাবিবকে না দেখলে বিশ্বাস করা যাবে না। গতকাল তার অফিস কর্মচারীরাও তাকে অসৌজন্যমূলক আচরণ থেকে দমাতে পারেনি।
সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বলেন- ঘুষ লেনদেন কিংবা দাবির বিষয়টি সত্য নয়। আর আমি কেন আচরণ খারাপ করব বরং দলিল লিখক হারুন অর রশিদ আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। এছাড়া সাংবাদিকদের “গেট আউট” বলে বের করে দিয়েছি কারণ ওই সাংবাদিকগণ হারুন এর পক্ষে কথা বলছিলেন।
জেলা রেজিস্ট্রার মিশন চাকমা বলেন- বিষয়টি আমি শুনেছি। তদন্ত না করে চূড়ান্ত কিছু বলা যাবে না।
প্রসঙ্গত, রায়হান হাবিব এর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ সীতাকুণ্ডেই প্রথম নয়। এর আগে তার দুই কর্মস্থলেও একই অভিযোগ ওঠে। গত ২৯ জুন ২০২০ সালে কুড়িগ্রামে রাজারহাট উপজেলার সাব-রেজিস্ট্রার থাকাকালীন সেখানকার নির্বাহী অফিসার বরাবর রায়হান হাবীবের বিরুদ্ধে ভুয়া দলিল সম্পাদনের লিখিত অভিযোগ করা হয়। এছাড়া ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সাব-রেজিস্ট্রার থাকাকালীনও তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অপসারণ দাবি করেছে স্থানীয় ভুক্তভোগীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

সীতাকুণ্ডের এখনো বহাল তবিয়তে সেই সাব-রেজিস্ট্রার বন্ধ হয়নি ঘুষ লেনদেন।।

আপডেট সময় : 02:20:40 pm, Monday, 7 October 2024