Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাজনগরে বন্যায় প্লাবিত দুই গ্রাম, দুর্ভোগে মানুষ চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ বারবার স্থগিত চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী ভাগ্য কোন পথে? গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ লক্ষ্মীপুরে সুপেয় পানির তীব্র সংকট, গভীর নলকূপেও উঠছে না পানি খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি নেগেটিভলি দেখিনা কখনো: সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান

শঙ্কামুক্ত দুর্গাপূজা উদযাপনে সনাতনীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি- মাহবুবের রহমান শামীম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:24:08 pm, Saturday, 5 October 2024
  • 128 বার পড়া হয়েছে

শঙ্কামুক্ত দুর্গাপূজা উদযাপনে সনাতনীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি- মাহবুবের রহমান শামীম।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
  
শঙ্কামুক্ত ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শারদীয় দুর্গাপূজার বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মাহবুবের রহমান শামীম। 
শনিবার -৫ অক্টোবর- বিকালে কক্সবাজার সদরে জেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতনী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
তিনি বলেন-বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান সকলের দেশ। বিএনপি কোনোদিন ধর্মের ভিত্তিতে বা বিভাজনের রাজনীতি করে না। বিএনপি সকল ধর্মের- সকল জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিতে কাজ করে। বিএনপি সকল ধর্মের মানুষের নিরাপত্তা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারাদেশে সকল সনাতনীদের পাশে থাকার জন্য বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়ছেন। দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের কথা চিন্তা করেন। সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্রের চক কষছে। তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। যা দেশের মানুষ কোনোভাবে মেনে নিবে না। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতনী ভাইবোনদের সাথে থেকে দুর্গাপূজাকে আরও বেশি প্রাণবন্ত করবে। তাই সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, সংখ্যালঘু বা সংখাগুরু তত্বে বিএনপি বিশ্বাস করে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছেন সেখানে সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত। তাই সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি সব সময় বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা মণ্ডপ ভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠন করেছে। পূজামণ্ডপ, উপজেলা, জেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে বিএনপি দিনরাত পাহারা দিবে। কোনো অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না। তাদের কঠোরভাবে দমন করে একটি সুন্দর ও অসাম্প্রদায়িক দেশ গঠন করার জন্য সকলে কাজ করবো।
কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, কেন্দ্রীয় সদস্য সাংবাদিক বিপ্লব পার্থ, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক বলরাম পাল, জেলা বিএনপির সহ সভাপতি একেএম নুরুল বশর।জেলা পূজা উদযাপন পরিষদের সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক দোলন ধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুতুবদিয়া বিএনপির সভাপতি জালাল মিয়া, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, মহেশখালী বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, রামু বিএনপির সভাপতি মোক্তার আহমেদ, কক্সবাজার পৌর বিএনপির সহ সভাপতি অ্যাডভেকেট আবদুল কাইয়ুম, উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, টেকনাফ বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল, চকরিয়া পৌর বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, ঈদগাহ উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, কক্সাবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক বলরাম দাশ রুপম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য কানন বড়ুয়া, কক্সবাজার পৌরসভা পূজা পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য অরুপ শর্মা, ঈদগাঁ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত দাশ জিকু প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজনগরে বন্যায় প্লাবিত দুই গ্রাম, দুর্ভোগে মানুষ

শঙ্কামুক্ত দুর্গাপূজা উদযাপনে সনাতনীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি- মাহবুবের রহমান শামীম।।

আপডেট সময় : 02:24:08 pm, Saturday, 5 October 2024