Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

নরসিংদী দুই ঘণ্টার কলার হাটের জনপ্রিয়তা বেড়েছে।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 05:22:19 am, Monday, 9 September 2024
  • 231 বার পড়া হয়েছে

নরসিংদী দুই ঘণ্টার কলার হাটের জনপ্রিয়তা বেড়েছে।। 

অরবিন্দ রায়
  
স্টাফ রিপোর্টার।।
   
নরসিংদীর মনোহরদী  ঐতিহ্যবাহী হাতিরদীয়ার কলার হাট দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। সপ্তাহে দুই দিন বসে এই কলার হাট। যেখানে প্রতি হাটে বিক্রি হয় ৫ থেকে ১০ লাখ টাকার কলা। এ অঞ্চলের কলার সুনাম থাকায় দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে এখান থেকে কলা কিনে নিয়ে যাচ্ছে।  বিষমুক্ত এসব কলা বিক্রি করে লাভবান হচ্ছে কৃষকরাও।
নরসিংদীর মনোহরদী উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দুরে হাতিরদীয়া বাজারে রোববার ও বুধবার বসে এ কলার হাট। প্রায় অর্ধশত বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী কলার  হাটে বিভিন্ন জাতের কলা বিক্রি করে আসছেন কৃষকরা। মনোহরদী উপজেলার হাতিরদীয়া, চালাকচর, গড়বাড়ি, মানিকপুর, সোলমানিয়াসহ বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের বাগানের কলা এই হাটে এনে বিক্রি করে।
ভোর  থেকে রিকশা ও ভ্যানে করে সাগর- চিনি চম্পা- সবরিসহ বিভিন্ন জাতের কলা এনে সারি সারি করে সাজিয়ে রাখা হয় এ হাটটিতে। এরপর বেপারিদের সাথে দর-কষাকষি করে কলা বিক্রি করতে হয় কৃষকদের। জাত ও আকার ভেদে এই হাটে কলার প্রতি কাঁদি বিক্রি হয় ৩ শ’ থেকে ১২শ’ টাকা পর্যন্ত। সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত এই হাটে চলে কলা কেনাবেচা । যেখানে দুই ঘণ্টার এই হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কলা।
হাটে কলা বিক্রেতাদের সাথে আলাপ করে জানা যায়- তাদের পূর্বপুরুষদের আমল থেকে হাতিরদীয়ার এই হাটে কলা বিক্রি করে আসছে। দূর-দূরান্ত থেকে হাটে পাইকাররা কলা কিনতে আসায় কৃষকরা ভালো দামও পাচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্যবাহী এই কলার হাটটিতে হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম হলেও হাটের জায়গা সংকুলান না থাকায় ভোগান্তিতে পড়তে হয় অনেককেই। হাটটির ঐতিহ্য ধরে রাখতে যাতায়াত ব্যবস্থা উন্নতসহ হাটের আকার বাড়ানোর দাবি স্থানীয়দের।
হাটে কলা নিতে আসা এক ব্যাপারী জানান- তিনি নারায়ণগঞ্জ থেকে এই হাটে কলা কিনতে এসেছেন। সপ্তাহের দুই হাটেই তিনি এখান থেকে কলা কিনে ঢাকার বিভিন্ন আড়তে বিক্রি করেন। হাটের পাশে সড়কটি প্রশস্ত হলে যাতায়াতে অনেকটা সুবিধা হতো।
নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়- এ বছর নরসিংদীতে ২ হাজার ৩শ’ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় জেলার বিখ্যাত অমৃত সাগর কলা। জেলার ছয়টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কলার আবাদ হয় মনোহরদী- শিবপুর ও পলাশ উপজেলায়। এ অঞ্চলের কলা বিষমুক্ত ও সুস্বাদু হওয়ায় চাহিদা রয়েছে অনেক। 
নরসিংদী কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক দীপক কুমার দেব জানান- ঐতিহ্যবাহী এই হাট ছাড়াও জেলায় ছোটবড় আরও বেশ কয়েকটি কলার হাট রয়েছে। যেখানে বিক্রি হয় জেলার বিখ্যাত অমৃত সাগরসহ বিভিন্ন জাতের কলা। জেলার কলার আবাদ বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করা যাচ্ছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

নরসিংদী দুই ঘণ্টার কলার হাটের জনপ্রিয়তা বেড়েছে।। 

আপডেট সময় : 05:22:19 am, Monday, 9 September 2024