Dhaka , Tuesday, 9 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শিগগিরই ৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা কিমের বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের উদ্যোগে ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল পুলিশ প্রটোকল ও সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন জঙ্গল হতে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার, ৪ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬

জমির বিরোধে সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:36:21 pm, Tuesday, 17 August 2021
  • 269 বার পড়া হয়েছে

জমির বিরোধে সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি।।

জমির বিরোধের রেশ ধরে দিনদুপুরে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে চট্টগ্রাম নগরীর ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন নোবেলকে (৪২)। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ১২ জন।

আজ (১৭ আগস্ট) মঙ্গলবার বিকেল সাড়ে ১টার দিকে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের মুবিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নোবেল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিকদার পাড়া গ্রামের মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি ছিলেন চট্টগ্রাম এমইএস কলেজের ছাত্র সংসদের সাবেক সমাজকল্যান বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও আসন্ন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

এ ঘটনায় আহতরা হলেন- পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা মো. ফেরদৌসের ছেলে আজিজুল হক (৫০), আবু তাহেরের ছেলে মিজানুর রহমান (৩১), ওমর মিয়ার ছেলে সরওয়ার হোসেন (৪২), আকবর আহমদের ছেলে আবুল কালাম ইয়াসিন (২১), সিরাজ মিয়ার ছেলে নুরুল আমিন (৩৫), আবুল হোসেনের ছেলে মো. শফি (৩৮), গোলাম উল ইসলামের ছেলে নুরুল কাদের (৪৬), আজাহার আহমদের ছেলে জাফর আলম (৫০) ও মন্নু আলমের ছেলে জাহেদুল ইসলাম (২৪)। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা হেলাল উদ্দিন ও নাসির উদ্দিন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে নাছির উদ্দিনের চাষা আকতার আহমদ নোবেলের জমিতে চাষ করতে গেলে এনামুল হক নামের এক ব্যক্তি চাষাকে মারধর করে জমি থেকে উঠিয়ে দেন। পরে খবর পেয়ে নাছির উদ্দিন দলবল নিয়ে ঘটনাস্থলে যান। কোনো কিছু বুঝে উঠার আগেই এনামুল হক, রুবেল ও হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল বন্দুকধারী অতর্কিত গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান নাছির উদ্দিন নোবেল। আহত হন আরও ১২ জন। স্থানীয় লোকজন নোবেলসহ আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে নাছির উদ্দীনের মায়ের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গন ভারী হয়ে উঠছে। ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।

নাছির উদ্দীনের মা কান্নাজড়িত কন্ঠে তারা বলেন, ‘শুধু জমির বিরোধে নোবেলকে হত্যা করা হয়নি। আগামী নির্বাচনী প্রচারণা নামায় একটি পক্ষ এ হত্যাকান্ড ঘটিয়েছে।’

এবিষয়ে পূর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ার আরিফ বলেন, জমির বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে নাছির উদ্দীন নোবেল নিহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। আমি ঘটনায় তীব্র নিন্দা জানাই, এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবী জানাই।’

সাহারবিল ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল বলেন, ‘নাছির উদ্দিন নোবেল অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। এলাকার মানুষের কাছে মানবিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। যারা হত্যা করেছে তারা সবাই চিহ্নিত। তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।’

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘নিহত নাছির উদ্দিনের সাথে জমিজমা নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ ছিল। আজকে দুপুরে জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের গুলিতে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা নেয়া হবে। এঘটনায় জড়িয় থাকার দায়ে নাদের হোসেনের পুত্র হেলাল উদ্দিন (৩৬) ও আলী হোসেনের পুত্র নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত

জমির বিরোধে সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় : 11:36:21 pm, Tuesday, 17 August 2021